Sun Transit 2023: কর্কটে প্রবেশ করে সূর্য কাদের ভাগ্যের দ্বার খুলবে
জোতিষশাস্ত্রে (astrology) সূর্য গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, এই গ্রহরা ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে। ১৭ জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে সে। জানুন কোন কোন রাশির ব্যক্তিদের আর্থিক দিকে খুব উন্নতি হবে।
প্রায় প্রতি মাসেই গ্রহের রাজা সূর্য ঘর পরিবর্তন করে থাকে, স্থান পরিবর্তন করে সে সকল রাশির ওপর নানান প্রভাব ফেলে, সেটি কিছু রাশির ব্যক্তিদের অপর ইতিবাচক প্রভাব ফেলে আবার কিছু রাশির ব্যক্তিদের অপর নেতিবাচক প্রভাব ফেলে।

মেষ রাশি
মেষ রাশির (Aries) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনাদের। এসময়ে আপনি যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা পাবেন। শুধু তাই নয়, এসময় আধিকারিকরা আপনার কাজে মনোনিবেশ করবেন।আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। নতুন ব্যবসা শুরু করতে পারেন। নতুন সম্পত্তি কিনতে পারেন, ব্যবসায় সফলতা মিলবে আপনাদের। অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন আপনারা।

কন্যা রাশি
কন্যা রাশির (Virgo) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি যা করবেন সেখানেই সফলতা মিলবে। শুধু তাই নয় এসময় বাইরে ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে এই রাশির ব্যক্তিদের ।এসময় আপনার কেরিয়ার থেকে ব্যবসায় খুব সফলতা আসবে। শুধু তাই নয়, যারা ব্যবসায়ী রয়েছেন তাঁদের আর্থিক দিকে খুব লাভ হবে। কাজের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে, তবে সেখান থেকে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা সোনা ব্যবসায়ে যুক্ত তাদের জীবনের সফলতা নিশ্চিত। শুধু তাই নয়, এসময়ে আপনারা দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখের মুখ দেখবেন।

তুলা রাশি
তুলা রাশির (Libra) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এখন যা করবেন তাতেই সফলতা পাবেন। চাকরি থেকে ব্যবসায়ে সফলতা মিলবে আপনাদের, যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের চাকরির জন্য বাইরে যেতে হতে পারে। সেখান থেকে তাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications