Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সূর্য ও বুধের মিলনে অর্থ লাভের যোগ রয়েছে কাদের, আগামী মাসে আয় বৃদ্ধি হবে এদের

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহই নিজের সময় মতো ঘর বদল করে সব রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার তা কারোর জন্য নেতিবাচকও হতে পারে। বুধ ও সূর্য গ্রহ প্রায় প্রত্যেক মাসেই স্থান পরিবর্তন করে থাকে। তেমনি জুন মাসে ১৪ তারিখ বুধ গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে।

তারপর সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে। বুধ ও সূর্যের মিলনে তৈরি হবে 'বুধাদিত্য রাজযোগ’। এই সময়ে কোন রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন থেকে ব্যবসায় অগ্রগতি হবে। কাদেরই বা ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

Money


  • মেষ রাশি

দুই শুভ গ্রহের মিলনে মেষ রাশির জাতকদের সাফল্যের সময় শুরু হবে। এসময় চাকরিজীবীদের খুব শুভ সময়। ভাগ্য আপনার পাশে থাকার কারণে আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন। সমাজে সম্মান বাড়তে থাকবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। আপনি সন্তানের সঙ্গে সম্পর্কিত কিছু ভালো খবর পেতে পারেন। যা পরিবারে সুখের পরিবেশ বজায় রাখবে। অংশীদারিত্বে কাজ করা ব্যক্তিদের জন্য সময়টি অনুকূল। তারা ব্যবসায় প্রচুর মুনাফা অর্জনের সুযোগ পেতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও খুব সুখী হবেন। মানসিকভাবে শান্তি বজায় থাকবে আপনার। এই সময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন।

  • মিথুন রাশি

সূর্য ও বুধের মিলনে মিথুন রাশির পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। শুধু তাই নয়, আপনি প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। বিবাহিত জীবনে আপনি খুব সুখী হবেন। তাছাড়া যারা অবিবাহিত রয়েছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এই সময়ে সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। প্রভাবশালী ব্যক্তির সহায়তা পাবেন আপনি। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিরা নয়া সম্পত্তির মালিক হবেন। আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। যারা সরকারি চাকরি করছেন তাদের জীবনের সাফল্যের সময় শুরু হবে। বেতন বাড়তে পারে আপনার। এই সময়ে আপনি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন। আয়ের নতুন খুঁজে পাবেন আপনি। যদি আর্থিক দিকে লাভ করতে চান তাহলে মাথা ঠান্ডা রেখে আপনাকে কাজ করতে হবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে এই রাশির জাতকদের।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+