চন্দ্রের রাশিতে তৈরি হচ্ছে ‘শুক্রাদিত্য রাজযোগ’, কাদের হাতে আসবে প্রচুর টাকা

জ্যোতিষশাস্ত্রে শুক্র ও সূর্য হল অত্যন্ত শুভগ্রহ। এই গ্রহরা ঘর বদল করার সময়ে বারো রাশির ব্যক্তিদের উপরে নানান রকম প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। জুলাই মাসে সূর্য প্রবেশ করবে কর্কট রাশিতে। আবার এই মাসেই শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে।

এই দুই গ্রহের মিলনে চন্দ্রের রাশিতে তৈরি হবে 'শুক্রাদিত্য রাজযোগ’ । এই যোগ অত্যন্ত শুভ। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Shukraditya Rajyog

  • মেষ রাশি

মেষ রাশির ব্যক্তিদের আত্মবিশ্বাস বাড়তে থাকবে। ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। এসময় ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক আপনার বজায় থাকবে। বুদ্ধি ক্রমশ বাড়তে থাকবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।আপনি যদি বিদেশে কাজ করেন বা বিদেশে কেরিয়ার বা ব্যবসা প্রতিষ্ঠার চেষ্টা করেন, করতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। আপনি চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। জীবনের কোনও বড় প্রয়োজনে বা পরিবারের কোনও সদস্যের চিকিৎসা ইত্যাদির জন্য আপনাকে হয়তো একটু বেশি খরচ করতে হবে। যারা বেকার রয়েছেন তাদের জীবনে খুব শুভ সময়। যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হবে। আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার সিনিয়র ও জুনিয়রদের কাছ থেকে কম সমর্থন পাবেন। আপনার অতিরিক্ত কাজের চাপও থাকবে। পিতা-মাতার সঙ্গে সুসম্পর্ক আপনার আরও ভালো থাকবে। এই সময়ে আপনি কারোর থেকে যদি ঋণ নেন সেই ঋণ খুব সহজেই শোধ করতে পারবেন। কাউকে এই সময় ঋণ দেবেন না।

  • কন্যা রাশি

এই সময়ে কন্যা রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার মন অনেক ভালো থাকবে। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেন তবে এই সময়ের মধ্যে আপনি আপনার পছন্দের চাকরি পেতে পারেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পাবেন। তাই ব্যবসায় প্রত্যেকটি কাজেই সফলতা পাবেন। সব কাজে বাবা মায়ের পূর্ণ সমর্থন পাবেন আপনি। আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+