Shardiya Navratri 2023: দুর্গাপুজোর সময় দেবীর নয়টি রূপের পুজো করা হয়, জানুন মাহাত্ম্য

Shardiya Navratri 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) দুর্গাপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। দুর্গাপুজো শুরু হয় সর্বপিতৃ অমাবস্যার পরের দিন থেকে। চলতি বছর শুরু হয়েছে এদিন শুরু হবে ১৫ অক্টোবর থেকে। এসময়ে দেবীর সামনে ঘট স্থাপনের বিশেষ রীতি রয়েছে। ঘট স্থাপনের শুভ সময় শুরু হবে সকাল ১১:৪৪ মিনিট থেকে, যা চলবে থাকবে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত। আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে নবমী পর্যন্ত মা দুর্গার নয়টি রূপের পূজোর আয়োজন করেন তাঁর ভক্তরা।

দেবী দুর্গা হলেন অসীম শক্তির ভান্ডার। যে ব্যক্তি দেবীর পূজা করেন তাঁর জীবনে সাফল্য লেগেই থাকে। সকল কাজে সে এগিয়ে যেতে পারেন। এই সময়ে মায়ের যে নয়টি রূপের পুজোর আয়োজন করেন ভক্তরা, তাঁর সম্পর্কে জানুন।

Shardiya Navratri 2023

  • প্রথম দিন

দুর্গাপূজার প্রথম দিন যখন কলশ স্থাপন করার পর দেবী দুর্গাকে পুজো করা শুরু হবে। সেদিন পুজো করা হয় শৈলীপুত্রী দেবীর। জানেন তিনি হলেন পাহাড়ের রাজা হিমালয়ের কন্যা। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, যে ব্যক্তি শৈলী দেবীর পূজা করেন তার জীবনে সফলতা লেগেই থাকে। চন্দ্র সংক্রান্ত যদি তার জীবনে থাকে কোনও দোষ থাকে তাও কেটে যাবে। এদিন পালন হবে চলতি বছরে ১৫ অক্টোবর।

  • দ্বিতীয় দিন

দ্বিতীয় তিথি অর্থাৎ ১৬ অক্টোবর এই দিনটি মা ব্রহ্মচারিনীর পুজো করার দিন। দেবী হলেন তপস্যা, ত্যাগ, শক্তির প্রতীক। বলা হয় যে, ব্যক্তি ব্রহ্মচারিণী দেবীর পুজো করেন তার জীবনে যত সংগ্রামী আসুক না কেন তিনি সব সংগ্রাম কাটিয়ে জিততে পারেন এবং জীবনে সাফল্য অর্জন করতে পারেন। তাঁর আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকে।

  • তৃতীয় দিন

তৃতীয় দিন অর্থাৎ ১৭ অক্টোবর এদিন মা চন্দ্রঘন্টা দেবীর পূজা করা হবে। তিনি হলেন সাহস, বীরত্বের প্রতীক। দুর্গাপুজোর তৃতীয় দিনে দেবীর পূজা করবেন। তার ভক্তরা। মনে করা হয়, যে ভক্ত এই দেবীর পূজা করেন। তিনি যদি আদালতের কোন মামলায় কখনোও জড়িয়ে পড়েন, তা থেকে তিনি বেরোতে পারেন। আবার যে ব্যক্তি খুব রাগী তিনি রাগ নিয়ন্ত্রণ করা শক্তি পান। আবার যদি কোনও ব্যক্তির শত্রুরা যদি থাকে তার জীবনে উন্নতি করার কাছে বাধা দেন মা চন্দ্রঘন্টা তাদের সেই বাধা সরিয়ে সেই ব্যক্তিকে উন্নতির পথে এগিয়ে দেন।

  • চতুর্থ দিন

চতুর্থ দিন অর্থাৎ ১৮ অক্টোবর মা কুষ্মাণ্ডা পুজোর দিন । দেবী হলেন দুঃখ, বিপর্যয়, যন্ত্রণার দেবী। তাঁর গর্ভ থেকে সৃষ্টি হয়েছিল এই বিশ্বের। কথিত আছে, যে ব্যক্তি দেবীর পুজো করেন তার জীবনের সুখ সমৃদ্ধি লেগে থাকে।

Shardiya Navratri 2023

  • পঞ্চম দিন

স্কন্দমাতা পুজো হবে পঞ্চমীর দিন অর্থাৎ ১৯ অক্টোবর। বিশ্বাস করা হয়, যে ব্যক্তি সন্তান লাভ করতে চান, তিনি দেবীকে খুশি করলেই তাঁর কোল আলো করে আসবে সন্তান। দেবী কার্তিকেয় মাতা। তার পুজো করলে জীবনের সব ঝামেলা থেকে মুক্তি পাবেন আপনিও ।

  • ষষ্ঠীর দিন

মা কাত্যায়নী দেবী অর্থাৎ ষষ্ঠীর দিন দেবীর পূজা করা হয়। চলতি বছর এই দেবীর পুজো হবে ২০ তারিখ। এই দেবীর পুজো করলে বিবাহ সংক্রান্ত কোনোও সমস্যা যদি আপনার জীবনে থাকে তা থেকে বেরোতে পারবেন। তাছাড়াও উপযুক্ত জীবনসঙ্গী পাবেন আপনি।

  • সপ্তমীর দিন

সপ্তমী তিথি অর্থাৎ সপ্তমীর দিন ২১ অক্টোবর পালিত হবে মা কালরাত্রি দেবীর পুজো। যদি আপনি এই দেবীর পূজা করেন আর তিনি যদি খুশি হন, তাহলে আপনার জীবনে কোন ভয় থাকবে না। কোন রোগ আপনাকে ধরতে পারবে না। শত্রুরা আপনার কোনও ক্ষতি করতে পারবে না। আপনার বাড়িতে কখনোই নেতিবাচক শক্তি প্রবেশ করবে না।

  • অষ্টমীর দিন

এদিন মহাগৌরীর পুজোয় দিন। চলতি বছর ২২ অক্টোবর মা দেবীর পুজো হবে। মা মহাগৌরীর সঙ্গে শুক্র গ্রহের বিশেষ সম্পর্ক রয়েছে। দেবীর পূজা করলে আপনার দাম্পত্য জীবনের সুখ-সমৃদ্ধি লেগে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিবাদ থাকে না, তা মিটবে আবার সেদিনই কূলদেবীরও পুজো করা হয়।

  • নবমীর দিন

নবমী তিথি অর্থাৎ নবমীর দিন চলতি বছর ২৩অক্টোবর মা সিদ্ধিধাত্রী দেবীর পূজা করা হবে। যদি আপনি মন দিয়ে এই নবমীর দিন মা সিদ্ধিদেবীর পূজা করেন তাহলে আপনার জীবনে সমস্ত কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। হনুমানজি আটটি সিদ্ধিলাভ করেছিলেন। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।

  • দশমীর দিন

অক্টোবর মাসের ২৪ তারিখ দশেরা অর্থাৎ বিজয়া দশমী পালিত হবে। শারদীয়া নবরাত্রি এই দিনে মা দুর্গা প্রতিমার বিসর্জন হয়। প্রত্যেক ভক্তরা আচার নিয়ম মেনেই দেবীকে বিদায় জানান। আবারোও অপেক্ষায় থাকেন আরোও এক বছরের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+