নবপঞ্চম রাজযোগের প্রভাবে ভাগ্য বদলে বছরের শেষেই সুখের মুখ দেখতে চলেছেন কারা
জ্যোতিষশাস্ত্রে শুক্র হল সুখ, সম্পদ, প্রেম, আকর্ষণের কারক। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরে শুভ ও অশুভ নানান প্রভাব পড়ে। এই সময়ে তাঁরা নানান রকম যোগও তৈরি করে।
ডিসেম্বর মাসের ২ তারিখ রাত ৮ টা ১০ মিনিটে শুক্র তৈরি করবে 'নবপঞ্চম রাজযোগ’। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। ভাগ্যবান রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, জানুন।

- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। মনের মানুষের সঙ্গে দেখা হবে। প্রেম, আত্মবিশ্বাস বাড়তে থাকবে। এসময়ে আপনি পরিশ্রমের পূর্ণ ফল পাবেন।
আদালত সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেগুলি থেকে বের হতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন।কর্মজীবন থেকে ব্যবসায়ে এগিয়ে যেতে পারবেন। কাঙ্ক্ষিত সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে আপনার। দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে এই রাশির জাতক জাতিকাদের।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার মনে খুশি লেগে থাকবে। কর্মজীবনেও এগিয়ে যেতে পারবেন। প্রেম জীবনে সফলতা আসবে। নতুন বাড়ি, গাড়ি, সম্পত্তি কেনার মতন স্বপ্ন পূরণ হতে পারে।
অর্থ উপার্জনের নতুন সুযোগ পাবেন। ব্যবসাতেও লাভের মুখ দেখবেন। আপনার মনের ইচ্ছে পূরণ হতে পারে। এই সময় জুনিয়রদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবেন।নতুন চাকরিতে পদোন্নতি হবে। তাছাড়া আয়ের নতুন খুঁজে পাবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবনেও সুখী হবেন আপনি।
- মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। নতুন চাকরির পরীক্ষা দিতে পারেন। সেখানে সাফল্য পাবেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ধর্মীয় আধ্যাত্মিক কাজে আপনার আগ্রহ বাড়বে। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে।
দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে লাভ হবে। আপনি ইচ্ছা অনুযায়ী সব কাজ করতে পারবেন। উচ্চশিক্ষার বাধা কেটে যাবে। পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। এসময় নতুন সম্পত্তি কিনতে পারেন। দাম্পত্য জীবনেও সুখ লেগে থাকবে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications