মঙ্গল গোচরের কারণে কোন কোন রাশির ওপর খারাপ প্রভাব পড়বে, জানেন
মঙ্গল গোচরের কারণে কোন কোন রাশির ওপর খারাপ প্রভাব পড়বে, জানেন
জ্যোতিষশাস্ত্র মোট ১২ রাশির উল্লেখ আছে। আর কিছু গ্রহ মাঝে মধ্যে তাদের ঘর পরিবর্তন করে থাকে। তারপর এই ১২ রাশির ওপর বিশেষ প্রভাব পরে। কারোর খারাপ তো কারোর ভালো। ১৭ ই মে পর্যন্ত ৫ টি রাশির মানুষকে বিশেষভাবে সাবধান থাকতে বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে। কারণ মঙ্গলের গোচর শুরু হচ্ছে। মঙ্গল গ্রহে রাশি পরিবর্তন করছে। কিছু লোকের জন্য শুভ সময় হবে এটা আবার কিছু লোকের জন্য অশুভ। জ্যোতিষশাস্ত্রে ১৭ মে মঙ্গল কুম্ভ রাশিতে থাকবে। ততক্ষণ ৫ রাশির জাতক-জাতিকাদের ভীষণভাবে সাবধানে থাকতে হবে, কারন এই সময় এই রাশির ব্যক্তি অহংকার, রাগের শিকার হন। মঙ্গল দুর্বল হলে সেই ব্যক্তির দায়িত্ব থেকে পালিয়ে যেতে চায়। যেকোনোও কাজে তারা হতাশ হয়ে পড়ে। যে কাজেই তারা হাত দেয় সে কাজেই সাফল্য পান না। তাই তারা হতাশাগ্রস্ত হয়ে যায় এবং পারিবারিক জীবনে অশান্তির সম্মুখীন হয়ে যায়। সেই সঙ্গে দাম্পত্য জীবনে নেমে আসে কলহ। তাহলে জেনে নেওয়া যাক কোন কোন রাশির ১৭ ই মে পর্যন্ত বিশেষভাবে সতর্ক থাকা দরকার।

মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের এই সময় প্রেম জীবন খুব একটা ভালো যাবে না। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক ক্রমশ অবনতি ঘটতে থাকবে। কেরিয়ার, ব্যবসাতেও খুবই সমস্যা দেখা দেবে। আদালতের বিষয়গুলো আপনাকে অতিষ্ঠ করে তুলবে। সেইসঙ্গে আপনার সন্তানের সঙ্গে আপনার দূরত্ব ক্রমশ বাড়তে থাকবে। আপনি যদি পরীক্ষামূলক পরীক্ষা দিয়ে থাকেন সেখানে আপনি সাফল্য পাবেন না। যার জন্য আপনার ১৭ ই মে পর্যন্ত খুব মন খারাপ থাকবে।

কর্কট রাশি
এই রাশির জাতক-জাতিকাদের সময়টা আর্থিক দিকে বিশেষ খারাপ। এতে আপনার উত্তেজনা বাড়বে। ক্রমশ আপনি ঋণগ্রস্ত হতে থাকবেন। যদি কোন কাজে বিনিয়োগ করেন, সেটায় উন্নতি হবে না। তাই এই সময়ে বিনিয়োগ আপনি এড়িয়ে চলুন। বিবাহিতরা দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি শিকার হতে পারেন। এমন পরিস্থিতি এড়িয়ে চলুন। ১৭ মে পর্যন্ত মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

কন্যা রাশি
এই রাশির জাতক-জাতিকাদের এই সময় আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। কোন ক্রেডিট লেনদেন এড়িয়ে চলুন। ধৈর্য্যসহকারে কাজ করুন। ব্যবসাক্ষেত্রে অশুভ সময়, তাই আপনারা ভেবে চিন্তে কাজে হাত দিন। না হলেই বিপদ।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের এই সময়ে রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। তা না হলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। বাড়িতে অশান্তি হতে পারে। কিছু বিবাহিত ব্যক্তি সম্পর্ক সমস্যায় পরতে পারেন। আপনার পরিশ্রমের সুফল আপনি পাবেন না। তবে পরিশ্রম করে যান একদিন না একদিন আপনি দাঁড়াবেন।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের এই সময়টা জীবনের ক্ষেত্রে খুব কঠিন হতে পারে। আপনারা নানান রোগে আক্রান্ত হতে পারেন। অহেতুক ফেঁসে যেতে পারেন। খরচ কমান, বাড়তি খরচ এড়িয়ে চলুন। সেই সঙ্গে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। আপনার শত্রুদের থেকে দূরে থাকুন। নাহলে আপনার জীবনে অনেক খারাপ প্রভাব পড়তে পারে। নেতিবাচক প্রভাব এড়িয়ে চলতে আপনি ১৭ মে পর্যন্ত নিজেকে সতর্ক রাখুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications