Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মকর সংক্রান্তিতে সূর্য-শনি যোগ, কেমন প্রভাব পড়বে সব রাশির ওপর জানুন

মকর সংক্রান্তিতে সূর্য-শনি যোগ, কেমন প্রভাব পড়বে সব রাশির ওপর জানুন

প্রতি বছরের মত এই বছরেও আগামী ১৪ই জানুয়ারি গোটা দেশ জুড়ে পালিত হতে চলেছে মকর সংক্রান্তি। এই বিশেষ সংক্রান্তিতে সূর্য শনির রাশি মকর রাশিতে প্রবেশ করে এবং এক মাস এই রাশিতে অবস্থান করে। এই সময়কালে, সূর্যদেব ও শনিদেব একে অপরের প্রতি সব ক্রোধ ভুলে যান। এবং মিলন হয় পিতা ও পুত্রের। এই কারনেই হিন্দু শাস্ত্র মতে এই দিনের গুরত্ব অপরিসীম। আর এবার অর্থাৎ ২০২২ সালে পৌষ সংক্রান্তির দিন তৈরি হচ্ছে সুরজ-শনির যৌথ বিরল যোগ। ১৯৯৩ সালের পর দীর্ঘ ২৯ বছরের ব্যাবধানে এই শুভ যোগ তৈরি হচ্ছে। দেখে নেওয়া যাক, এই শুভ যোগে কী কী উপকার পেতে চলেছেন সব রাশির জাতক জাতিকারা।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল লাভ হতে চলেছে। তবে কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিবাদ হতে পারে। বিবাহিতরা পারিবারিক সমস্যার সম্মুখীন হতে পারেন এই রাশির জাতক জাতিকারা।

বৃষ রাশি

বৃষ রাশি

নিয়মানুবর্তিতা এই রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্য এনে দেবে এই সময়। দীর্ঘ ভ্রমণে যেতে হতে পারে এবং বিদেশে স্থায়ী হওয়ার লক্ষণও রয়েছে। তবে পিতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে। বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশি

অংশীদারি ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা আকস্মিক সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। গবেষণা বা জ্যোতিষের সাথে যুক্ত জাতকরা কাজের ভালো সুযোগ পাবেন।

 কর্কট রাশি

কর্কট রাশি

কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। কাজের উন্নতি হওয়ার অবকাশ আছে। কিন্তু প্রেমের সম্পর্কে সমস্যা হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। এসব বিষয়ে এই সময়ে সতর্ক থাকা দরকার।

 সিংহ রাশি

সিংহ রাশি

কর্মজীবনে নতুন সম্ভাবনা থাকবে এবং এই রাশির জাতক জাতিকারা কাজের ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব সহ একটি নতুন পদ পেতে পারেন। সামান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে তবে তা দ্রুত সুস্থ্যও হয়ে যাবে, নিয়মিত শারীরিক ব্যায়াম করলে স্বাস্থ্য জনিত সমস্যা থেকে রেহাই মিলবে এই সময়।

 কন্যা রাশি

কন্যা রাশি

পৌষ সংক্রান্তির দিন থেকে এক সপ্তাহ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সামান্য অসুবিধার সম্মুখীন হওয়ার যোগ রয়েছে। শেয়ারবাজারে কোনো ধরনের অংশগ্রহণ থেকে বিরত থাকুন অন্যথায় ক্ষতির লক্ষণ রয়েছে। এই রাশির শিশুরা কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে। প্রেমের জীবন যাপনের ক্ষেত্রে কিছু অসুবিধার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি

তুলা রাশি

এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন হতে পারে। কিন্তু সেই সঙ্গে মা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন এবং চিকিৎসা সহায়তার প্রয়োজন হতে পারে। এই সময় এই রাশির জাতকদের জমি সংক্রান্ত বিষয়ে বিনিয়োগ এড়িয়ে চলা ভালো।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনের সঙ্গে সম্পর্কিত কিছু ভ্রমণ হতে পারে। কোনও চুক্তি স্বাক্ষর করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা দরকার। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে তা খুব ভালো।

ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতকদের পৌষ সংক্রান্তির যোগে বৈষয়িক লাভ হবে। এই রাশির জাতকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু অপ্রত্যাশিত টাকা আসতে পারে। তবে স্বাস্থ্যের অতিরিক্ত যত্ন দেওয়া প্রয়োজন। চোখ বা গলার সংক্রমণ থেকে সতর্ক থাকা জরুরি। ব্যক্তিগত বা পেশাগত জীবনে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে হবে।

মকর রাশি

মকর রাশি

ব্যক্তিত্বে কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকতে পারে। মনে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং অন্যদের জন্য আপনাকে বোঝা কঠিন করে তুলতে পারে। ব্যক্তিগত জীবনে সতর্ক থাকুন কারণ অবাঞ্ছিত ঝামেলা তৈরি হতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির জাতক জাতিকাদের বিদেশ ভ্রমণের প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। চোখ সংক্রান্ত কোনো রোগ থেকে সাবধান থাকুন। মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে ঘুমের ধরণে ব্যাঘাত ঘটতে পারে। এই সময় দান করা খুব শুভ।

 মীন রাশি

মীন রাশি

এই রাশির জাতক জাতিকারা এই সময় আর্থিক সুবিধা পেতে পারেন। তবে বড় ভাইবোনদের সাথে বিবাদ হতে পারে। এই সময় কাউকে অন্ধভাবে বিশ্বাস করা এড়িয়ে চলুন। এই রাশির জাতক জাতিকাদের সন্তানরা উচ্চশিক্ষার জন্য ভালো যোগ রয়েছে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

(এইসব তথ্য সম্পূর্ণ রূপে জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+