বছরের শেষ চন্দ্রগ্রহণে তৈরি হবে কিছু অশুভ সংযোগ, সতর্ক থাকতে হবে এই রাশিদের
জ্যোতিষ শাস্ত্রে গ্রহের গতিবিধি পরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই বছর চন্দ্রগ্রহণের সময় কিছু বিশেষ পরিস্থিতি তৈরি হতে চলেছে। জ্যোতিষ বিশেষজ্ঞদের কথা যদি মানেন তো আসন্ন চন্দ্রগ্রহণ কিছু রাশির জাতকদের জন্য খারাপ হতে চলেছে। বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ৮ নভেম্বর মঙ্গলবার। যদিও এটা ভারতের কিছু অংশ থেকে দেখা যাবে। তাই এর সূতক কালও গণ্য হবে।

চন্দ্রগ্রহণের সময় অশুভ যোগের সৃষ্টি
আসলে শনি গ্রহ কুম্ভ রাশির পঞ্চম ঘরে রয়েছে এবং মিথুন রাশির নবম ঘরে মঙ্গলের সংযুক্তি তৈরি হয়েছে। এই যোগ কোনও বিপদের দিকে ইঙ্গিত করছে। চন্দ্রগ্রহণের এই সংযোগকে জ্যোতিষীরা বিনাশকারী বলে দাবী করছেন। এই গ্রহণের সময় শনি ও মঙ্গল একে-অপরের সামনে থাকবে। এই কারণে এটি ষডাষ্টক যোগ, নীচরাজ ভঙ্গ ও প্রীতি যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। এই সময় সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই রাশিদের ওপর পড়বে বেশি প্রভাব
জ্যোতিষ বিশেষজ্ঞদের কথা অনুযায়ী এই রাশির জাতকদের এই সময় সতর্ক থাকতে হবে কারণ এই চন্দ্রগ্রহণ বৃষ, মিথুন, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের এই সময় লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতকদের স্বাস্থ্য বিগড়াতে পারে বা ব্যবসায় কোনও বড় লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক ক্ষেত্রে এই পাঁচ রাশির জাতকদের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এইজন্য কোনও কাজই তাড়াহুড়ো না করে ধীরেসুস্থে করুন এবং আর্থিক লেনদেনও সতর্কতার সঙ্গে করুন।

চন্দ্রগ্রহণের সময়
জেনে রাখুন ৮ নভেম্বর হতে চলা চন্দ্রগ্রহণ বিকেল ৫টা বেজে ৩২ মিনিটে শুরু হবে এবং তা সন্ধ্যা ৬টা বেজে ১৮ মিনিটে শেষ হবে। এই সময় এই পাঁচ রাশিদের সামলে থাকতে হবে। এই সময় সূতক কাল সকাল ৯টা বেজে ২১ মিনিটে শুরু হয়ে গ্রহণ শেষ হওয়ার পরই তা শেষ হবে।

শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ৮ নভেম্বর। শুধু এই বছরেরই নয়, আগামী তিন বছরের জন্য এটিই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। কারণ এরপরে ২০২৫ সালের ১৪ মার্চ আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। মার্কিন স্পেস এজেন্সি নাসা সূত্রে এমনটাই জানা গিয়েছে। তবে এই তিন বছরের মধ্যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা না গেলেও, আংশিক বা পেনুম্ব্রাল চন্দ্রগ্রহণ দেখা যাবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications