১৫ দিনের মধ্যে বছরের শেষ চন্দ্রগ্রহণ! গ্রহণের কেমন প্রভাব পড়বে আসুন জেনে নিই
বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে ৮ নভেম্বর দেব দীপাবলীর দিন। হিন্দু ধর্ম ও জ্যোতিষে গ্রহণকে শুভ বলে মনে করা হয় না। যদিও এই বছর ১৫ দিনের মাথায় ২টি গ্রহণ লাগার সংযোগ তৈরি হয়েছে। দিওয়ালির একদিন পরই ২৫ অক্টোবর সূর্যগ্রহণ হতে চলেছে এবং ৮ নভেম্বর চন্দ্রগ্রহণ হতে চলেছে।

পূর্ণিমার রাতে হয় চন্দ্রগ্রহণ
চন্দ্রগ্রহণ তখন হয় যখন পূর্ণিমীর রাতে সূর্য, চন্দ্র ও পৃথিবী একটা সরলরেখায় চলে আসে। পৃথিবী মাঝখানে থাকার কারণে তার ছায়া চাঁদের ওপর পড়ে, যা কখনও কখনও একটি আকর্ষিত লাল রঙও দেয়। অন্যদিকে অনেক সময় পৃথিবী চাঁদকে ঢেকেও দেয়। আগামী ৮ নভেম্বরও এরকম ঘটনাই ঘটতে চলেছে।

প্রথম চন্দ্রগ্রহণ কবে হয়েছিল
এর আগে এই বছরের ১৫ মে প্রথম চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে। এরপর দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে ৮ নভেম্বরে। সংযোগ এমনই যে এদিন আবার দেব দীপাবলীও পালন করা হবে। দেব দীপাবলী কার্তিক মাসের পূর্ণিমার সময় পালন করা হয়। এইদিন মন্দিরে মন্দিরে বিশেষ সাজসজ্জা করানো হয়।

ভারত থেকে কি দেখা যাবে চন্দ্রগ্রহণ?
৮ নভেম্বর হওয়া এই চন্দ্রগ্রহণ ভারতের অধিকতর এলাকা থেকে দেখতে পাওয়া যাবে না। এরকম স্থিতিতে গ্রহণের সূতক কালও প্রভাব ফেলবে না। এটি উপচ্ছায়া গ্রহণ এবং এর সূতক কাল মানা হবে না। এই গ্রহণ মঙ্গলবার ৮ নভেম্বর ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৫টা বেজে ৩২ মিনিট থেকে শুরু হবে এবং সন্ধ্যা ৬টা বেজে ১৮ মিনিটে শেষ হবে। এই চন্দ্রগ্রহণ শুধুমাত্র ভারতের পূর্ব অংশ থেকে দেখা যাবে। যার মধ্যে কলকাতা, শিলিগুড়ি, পাটনা, রাঁচি, গুয়াহাটি রয়েছে। এছাড়াও কাঠমাণ্ডু, টোকিও, ম্যানিলা, বেজিং, সিডনি, জাকার্তা, মেলবোর্ন, সান ফ্র্যান্সিসকে, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগো ও মেক্সিকো থেকে এই চন্দ্রগ্রহণ নজরে আসবে।

চন্দ্রগ্রহণের প্রভাব
জ্যোতিষে চন্দ্রমাকে মন ও মায়ের কারক হিসাবে মানা হয়ে থাকে। চন্দ্রগ্রহণের প্রভাব সমস্ত ১২ রাশির জাতকদের ওপর পড়তে চলেছে। এঁদের মানসিক স্থিতি ও জীবনে শুভ-অশুভ প্রভাব পড়তে দেখা যাবে। কিছু মানুষের এই চন্দ্রগ্রহণের ফলে অশান্তি, অনির্ণয় স্থিতি, মানসিক কষ্টের সম্মুখীন হতে হবে। অন্যদিকে দেশ-দুনিয়ার ওপরও এর প্রভাব দেখা যাবে। যার মধ্যে আবহাওয়ার ওপর এর প্রভাব স্পষ্ট। গ্রহণের খারাপ প্রভাব থেকে বাঁচতে হলে গ্রহণের পর স্নান-দান অবশ্যই করা উচিত।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প











Click it and Unblock the Notifications