Solar and Lunar Eclipse in 2024: নতুন বছরে কবে, কখন ঘটবে গ্রহণ, কোথা থেকে দৃশ্যমান হবে সূর্য ও চন্দ্রগ্রহণ?
Solar and Lunar Eclipse in 2024: প্রত্যক বছর দুটি সূর্য গ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ ঘটে, যদিও কোনও গ্রহণকে শুভ বলে মনে করা হয় না। তাই গ্রহণকালে কোনও শুভ কাজও কিন্তু করা যায় না। নতুন বছরেও ঘটেবে দুটি সূর্য গ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। গ্রহণের সূতক পর্ব শুরু হয় গ্রহণের কয়েক ঘণ্টা আগে থেকেই, আর এই সময় কিন্তু কোনও শুভ কাজ করা যায়। কথিত আছে, এই সময়ে ভালো কাজে হাত দিলে সেই কাজে সাফল্য মেলে না।
চন্দ্র, পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থান কালে চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে।পৃথিবী যখন সূর্য ও চন্দ্রের মাঝখানে চলে আসে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে তখনই হয় কিন্তু চন্দ্রগ্রহণ। পৃথিবীর জন্য যখন সূর্যের আলো পুরোপুরি ঢাকা পড়ে তখন হয় পূর্ণ চন্দ্রগ্রহণ করে, তবে যখন চাঁদের একটি অংশ ঢাকা পড়ে তখন হয় আংশিক চন্দ্রগ্রহণ।

- প্রথম সূর্যগ্রহণ
২০২৪ সালে প্রথম সূর্য গ্রহণ ঘটবে এপ্রিল মাসের ৮ তারিখ, আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে কোস্টারিকা, কিউবা, আরুবা, কেম্যান দ্বীপপুঞ্জ, ডোমিনিকা, ফ্রেঞ্চ পলিনেশিয়া ও জ্যামাইকা থেকে। গ্রহণ শুরু হবে রাত ৯টা ১২ মিনিটে শুরু হবে গ্রহণ, যা চলবে মধ্যরাত ১টা ২৫ মিনিট পর্যন্ত। সূর্যগ্রহণের মোট সময়কাল ৪ ঘণ্টা ৩৯ মিনিট।
- দ্বিতীয় সূর্যগ্রহণ
আগামী বছর দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে অক্টোবর মাসের ২ তারিখ, এই গ্রহণ কিন্তু ভারত থেকে দেখা যাবে না। দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং উত্তর আমেরিকায় আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণের সময় শুরু হবে এই গ্রহণ চলবে ৬ ঘণ্টা ৪ মিনিট। ২ অক্টোবর রাত ৯টা ১৩ মিনিট থেকে শুরু হয়ে ভোররাত ৩টে ১৭ মিনিট পর্যন্ত।
- নতুন বছরে প্রথম চন্দ্রগ্রহণ
২০২৪ সালের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে মার্চ মাসের ২৫ তারিখ। এটি পেনামব্রাল চন্দ্রগ্রহণ হবে। পেনামব্রাল চন্দ্রগ্রহণ বা উপচ্ছায়া চন্দ্রগ্রহণ তখন শুরু হয়, যখন পৃথিবীর ছায়ার অংশ চাঁদের উপর দিয়ে যেতে শুরু করে। এটি ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর-পূর্ব এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, আর্কটিক ও অ্যান্টার্কটিকা থেকে দেখা যাবে। ভারত থেকে দেখা যাবে না , তাই সূতক সময়ও বৈধ হবে না। সকাল ১০টা ২৪ মিনিট থেকে দুপুর ৩টে ০১ মিনিট পর্যন্ত চলবে গ্রহণ। চন্দ্রগ্রহণের মোট সময়কাল ৪ ঘণ্টা ৩৬ মিনিট।
- দ্বিতীয় চন্দ্রগ্রহণ
সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ ঘটবে দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এটি আংশিক চন্দ্রগ্রহণ হবে। ভারত থেকে এটি দেখা যাবে না। এটি ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর- পশ্চিম উত্তর আমেরিকা, উত্তর-পূর্ব দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর, আর্কটিক ও অ্যান্টার্কটিকায় দেখা যাবে। এই গ্রহণ চলবে ৪ ঘণ্টা ৪ মিনিট। সকাল ৬টা ১২ মিনিট থেকে শুরু হয়ে সকাল ১০টা ১৭ মিনিট পর্যন্ত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications