Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পরিশ্রম করেও অর্থ উপার্জন হচ্ছে না?‌ বাড়িতে রাখুন এই চমৎকার জিনিসটি, অর্থাভাব হবে না

রূপোর ময়ূর রাখুন বাড়িতে

অর্থ উপার্জনের জন্য মানুষ দিনরাত পরিশ্রম করে। কেউ শারীরিক শ্রম করেন তো কেউ বুদ্ধি খাটিয়ে কাজ করেন। আসলে মানুষ দৈনন্দিন চাহিদাগুলিকে মেটাতে কোনও না কোনও উপায় বের করে পরিশ্রম করে চলেছেন। সব ব্যক্তিরাই চান যে তাঁর যেন অর্থের অভাব না থাকে। বাস্তু শাস্ত্রে এমন কিছু জিনিসের বিষয়ে বলা হয়েছে যা আপনার জীবেনে শুধু সুখ নয়, বরং ব্যক্তির জীবনে আর্থিক সমস্যা ও সব ধরনের দুঃখ–দুর্দশা দূর করে। ‌

রূপোর ময়ূর রাখুন

রূপোর ময়ূর রাখুন

মা লক্ষ্মীকে প্রসন্ন করতে আর নিজেদের ঘরে তাঁর পাকাপাকি বসবাস করানোর জন্য অনেকেই অনেক কিছু করে থাকেন। তবে যদি আপনার ঘরে সুখ-শান্তি না থাকে, আর্থিক সমস্যার সৃষ্টি হয় ও বিবাহিত জীবনে সমস্যা দেখা দেয় তবে নিজের বাড়িতে আপনি রূপোর ময়ূর রাখতে পারেন। রূপোর ময়ূর খুবই লাভজনক বলে বিশ্বাস করা হয়। এই ময়ূর বাড়িতে রাখলে বাড়ির হারিয়ে যাওয়া শান্তি ফিরে আসে।

ইতিবাচক শক্তি আসে

ইতিবাচক শক্তি আসে

রূপোকে প্রথম থেকেই শুভ বলে মনে করা হয়। অন্যদিকে ময়ূর দেব-দেবতার খুবই প্রিয়। তাই রূপোর ময়ূর ঘরে রাখলে ইতিবাচক ক্ষমতার পাশাপাশি বাড়িতে অর্থের কোনও অভাব থাকবে না।

আর্থিক সমস্যা দূর করে

আর্থিক সমস্যা দূর করে

যদি আপনি আর্থিক সমস্যার মধ্যে ঢুকে রয়েছেন, তবে বাড়িতে নৃত্যরত রূপোর ময়ূর রাখুন। এতে আর্থিক সমস্যা ও দুঃশ্চিন্তা দূর হয়। যদি বিবাহিত জীবনে কোনও ধরনের অশান্তি হয়, তবে বাড়িতে রূপোর জোড়া ময়ূর রাখুন এটা করলে আপনি ইতিবাচক ফল পাবেন ও বিবাহিত জীবনের অশান্তি দূর হবে।

 বসার ঘরে রাখুন রূপোর ময়ূর

বসার ঘরে রাখুন রূপোর ময়ূর

আপনি যদি আপনার বসার ঘরে একটি রূপোর ময়ূর রাখেন, তাহলে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। নেতিবাচকতা চলে যাবে এবং বাড়িতে বসবাসকারী সমস্ত সদস্যদের জীবনে স্থিতিশীলতা এবং শান্তি এবং সাফল্য থাকবে। পূজোর স্থানে রুপোর ময়ূর রাখলে দ্বিগুণ ফল পাওয়া যাবে। এখানে মনে রাখতে হবে যে পূজোর ঘরে রাখা ময়ূরের মূর্তি যেন শান্ত অবস্থায় থাকে।

ময়ূরের পালকও কার্যকর

ময়ূরের পালকও কার্যকর

এছাড়াও বাচ্চাদের কু-দৃষ্টি থেকে রক্ষা করতে ময়ূরের পালককে কার্যকর বলে মনে করা হয়। এর জন্য ময়ূরের পালক রূপোর তাবিজে ভরে ছোটদের পরানো হয়। বাড়িতে কোনও আর্থিক সমস্যা থাকলেও ময়ূর পালক আপনার জন্য কার্যকর হতে পারে। আর্থিক সমস্যার সমাধান হবে।

 নানান বাধা থেকে মুক্তি দেয় ময়ূরের পালক

নানান বাধা থেকে মুক্তি দেয় ময়ূরের পালক

যে কোনও মন্দিরে রাধা-কৃষ্ণের মুকুটে ময়ূরের পালক দান করুন। ৪০ দিনের পরে সেই পালক ফিরিয়ে আনুন। এই পালকটিকে বাড়ির অর্থ রাখার জায়গায় রেখে দিন। বাড়ির প্রধান প্রবেশদ্বারে ময়ূরের পালক রাখা খুব শুভ হিসেবে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে, ঘরের দরজায় ময়ূরের ৩ টি পালক রাখলে নেতিবাচক শক্তি ঘরে আসে না।



খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+