কর্মদাতা গ্রহ শনির প্রভাবে সংসারে কোনও অভাব থাকবে না, সোনালি দিন শুরু হতে চলেছে কাদের
জ্যোতিষশাস্ত্রে, প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত ঘর পরিবর্তন করে বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। ৩০ জুন শনিদেব কুম্ভ রাশিতে বিপরীতমুখী হবে।
এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। সকল কাজেই তারা এগিয়ে যেতে পারবেন। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মিথুন রাশি
শনির বিপরীতমুখী গতি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হবে। এসময় আপনার রাশির নবম ঘরেই বিপরীতমুখী হবে এই গ্রহ। যেকোনোও ধর্মীয় কাজে আপনি মন বসাতে পারবেন। কাজের জায়গায় কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক আরও ভালো হবে। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করতে পারবেন। কঠিন পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। সকলের সঙ্গে আপনার শুভ সম্পর্ক বজায় থাকবে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের পড়াশোনায় আরোও মন বসবে। যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা নিশ্চিত। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।
- তুলা রাশি
শনি বিপরীতমুখী হওয়ার এই রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ শুরু হবে। এসময় আপনার পঞ্চম ঘরেই বিপরীতমুখী হবে এই গ্রহ। তাই আপনার আটকে থাকা সব কাজ হয়ে যাবে। আপনি ব্যবসায় নতুন অর্ডার পেতে পারেন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। আপনার সন্তানদের জন্য সময় ভালো। পড়ুয়ারা ভালো ফল করতে পারবেন। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। তাছাড়া যারা চাকরি জীবনে যুক্ত তাদের জীবনে খুব সফলতা আসবে। বেসরকারি চাকরি যারা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে। যারা পড়াশোনা করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে।
- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে শনিদেব। সপ্তম ঘরে বিপরীতমুখী হতে চলেছে কর্মদাতা গ্রহ। তাই আপনার আয়ের উৎস আপনি খুঁজে পাবেন। শেয়ারবাজার, লটারিতে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার সন্তানের কোনোও শুভ খবরে আরোও খুশি হবেন আপনার। বিলাসবহুল ভাবে জীবন যাপন করতে পারবেন। আটকে থাকা সব কাজ হয়ে যাবে আপনার। এসময় কারোর থেকে ঋণ নেবেন না। কাউকে ঋণ দেবে না। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে।
( এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications