শুভ গ্রহ শনির প্রভাবে ঘুমন্ত ভাগ্য জাগবে কাদের, ব্যবসায় লাভের মুখ দেখবেন এরা
জ্যোতিষশাস্ত্রে, শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি হল কর্মদাতা গ্রহ। শনি যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। আড়াই বছর অন্তর অন্তর শনি ঘর পরিবর্তন করে।
তবে চলতি বছর জুন মাসের ৩০ তারিখ বিপরীতমুখী হবে শনি। বিপরীতমুখী অবস্থায় ১৫ নভেম্বর পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে এই গ্রহ। এসময় কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। আবার কিছু রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে, তাঁদের মধ্যে কারা রয়েছেন, জানুন।

- কন্যা রাশি
কুম্ভ রাশিতে শনির বিপরীতমুখী গতি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় পড়াশোনা যারা করছেন তাদের জন্য খুব ভালো সময় শুরু হবে। আপনার আর্থিক দিকে লাভ হবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন আপনি। এসময়ে সকলের সঙ্গে দূরে ঘুরতে যেতে পারেন। তবেই আপনার সদস্যদের সঙ্গে অশান্তির যে পরিবেশ ছিল তা কমে যাবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। মনের মানুষের সঙ্গে মিলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের উপর শনির বিপরীতমুখী গতি অত্যন্ত শুভ ফল দেবে। এময় আপনার আটকে থাকা সব কাজ হয়ে যাবে। ব্যবসায় একদমই ক্ষতি হবে না। লাভের মুখ আপনি দেখবেন। এই সময় শেয়ার মার্কেট, লটারিতে যদি বিনিয়োগ করেন করতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রেও আপনার কাজের প্রশংসা করবেন সকলে। আত্মবিশ্বাস বাড়বে। নতুন চাকরির সুযোগ পাবেন আপনি। কারোর সঙ্গে অযথা তর্কাতর্কি, ঝগড়া, ঝামেলা একদমই করবেন না।
- বৃশ্চিক রাশি
এই সময়ে আয়ের নতুন পথ খুলবে আপনার। কর্মজীবনে খুব এগিয়ে যেতে পারবেন। প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ সময়। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। আর্থিক দিকে খুব লাভ হবে। ভাই-বোনের সহযোগিতা পাবেন আপনি। বন্ধুদের সঙ্গে বেড়াতেও যেতে পারেন। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। তবেই তাঁরা জীবনে সাফল্য পেতে পারেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। মনের মানুষের সঙ্গে মিলন হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। তাছাড়া আপনি জীবনে যাই চাইবেন তাই করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications