Mercury And Venus Conjunction 2024: বুধ ও শুক্রের মিলনে নয়া বছরে দু’হাতে টাকা কামাবেন কারা
Mercury And Venus Conjunction 2024: জ্যোতিষশাস্ত্রে (astrology) বুধ ও শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি, এই গ্রহ জানুয়ারি মাসের ৭ তারিখ ধনু রাশিতে প্রবেশ করবে। শুক্র ১৮ তারিখ ধনু রাশিতে প্রবেশ করবে।
দুই শুভ গ্রহের মিলনের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। নয়া সম্পত্তির মালিক হবেন সেই রাশির ব্যক্তিরা, কারা আছে সেই তালিকায়, দেখুন তো আপনিও কি রয়েছেন নাকি সেই তালিকায়।

- ধনু রাশি
বুধ ও শুক্রের মিলনে ধনু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এই সময়ে আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। আর্থিক সংকট কেটে যাবে আপনার। অর্থ উপার্জন করতে পারবেন আপনি। ব্যবসায় খুব সফলতা আসবে, তাই কাটবে আপনার মানসিক চাপও। বিবাহিত জীবন থেকে দাম্পত্য জীবনের সুখের মুখ দেখবেন আপনি। এসময় পৈত্রিক সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে আপনার। স্ত্রীর সঙ্গে অশান্তির পরিবেশ অনেকটাই কমবে। পরিবারের শান্তি বিরাজ করবে। ব্যবসায় সফলতা মিলবে আপনার।
- মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলেই থাকবে। এসময় আপনার ভাগ্যের দ্বার খুলবে। কোনও শুভ অনুষ্ঠানে অর্থ বিনিয়োগ করতে পারেন, সেখানে আপনার সুখ্যাতি করবেন সকলে। তাছাড়া যদি আপনি প্রতিযোগিতামূলক কোনোও পরীক্ষা দেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন। সন্তানের জন্য কোনোও ভালো খবরে আপনি আরোও খুশি হবেন। এসময় আপনার জীবনে আটকে থাকা কাজগুলি সব হয়ে যাবে। মানসিক চাপ কমবে। আপনি বিদেশে ভ্রমণ করতে পারেন। এসময় যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে বেতন বৃদ্ধি হতে পারে। ব্যবসায় মিলবে সফলতাও।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের আর্থিক দিক খুব লাভ হবে। শেয়ারবাজার, ব্যবসায়, লটারিতে অর্থ বিনিয়োগ করতে পারেন, সেখানে লাভের মুখ দেখবেন আপনি। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির ব্যক্তিরা। এসময় আপনার আর্থিক অবস্থা আরোও ভালো যাবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে। যারা রাজনীতিতে যুক্ত তাদের জীবনে খুব সাফল্যের সময়, নাম, যশ খ্যাতি তাদের ক্রমশ বাড়তে থাকবে। তাছাড়া আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি। সকল কাজেই পরিবারের সকল সদস্যরা আপনাকে সাহায্য করবেন। কোনও গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিতে গেলে বাবা-মায়ের পরামর্শ নিয়ে তবেই করবেন। আটকে থাকা অর্থ এসময় আপনি ফেরত পেয়ে যাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications