Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চলছে গণেশ চতুর্থী, গণপতিকে সন্তুষ্ট রাখতে পঞ্চম দিনের পুজোয় দিন এই জিনিসগুলি

চলছে গণেশ চতুর্থী উৎসব। এই উৎসব দেশজুড়ে আড়ম্বরের সঙ্গে সকলেই পালন করছেন। এই বিশেষ উৎসব ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। গণপতির পঞ্চম দিনের পুজোয় আপনি যদি বাপ্পাকে এই জিনিসগুলি নিবেদন করেন।

তবেই কিন্তু আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। সেই সঙ্গে গণপতির বিশেষ কৃপাও লাভ করবেন আপনি। তবে অবশ্যই আচার অনুষ্ঠান মেনে নিবেদন করতে হবে আপনাকে। জানেন কোন কোন জিনিস নিবেদন করবেন।

Ganesh

  • দূর্বা

দূর্বা ছাড়া গণেশের পুজো অসম্পূর্ণ থেকে যায়। তাই গণেশ চতুর্থীর পঞ্চম দিনে গণপতিকে অবশ্যই সাতটি দূর্বা বা নয়টি দূর্বা নিবেদন করুন। এতে আপনার জীবনে আটকে থাকা সমস্ত কষ্ট থেকে আপনি বের হতে পারবেন। সেই সঙ্গে জীবনে সফলতাও লেগে থাকবে আপনার।

  • মতিঝুরের লাড্ডু

মতিঝুরের লাড্ডু খেতে ভীষণ ভালোবাসেন গণপতি। তাই তাঁর পঞ্চম দিনের পুজোর নৈবেদ্যতে অবশ্যই গণপতিকে পাঁচটি লাড্ডু সাজিয়ে দিন। দেখবেন এতে আপনার জীবনের উপর থাকা সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে। সেই লাড্ডু আপনি প্রসাদ হিসেবে সকলের মধ্যে বিতরণ করে দেবেন।

  • হলুদ, কড়ি

গণপতিকে খুশি করতে তার পায়ের কাছে পঞ্চম দিনে অবশ্যই তিনটি হলুদ, এক টাকার একটি কয়েন, একটি সাদা ফুল ও একটি হলুদ ফুল নিবেদন করুন। এতে তিনি খুব খুশি হবেন।

  • হলুদ রঙের বস্ত্র

ভগবান গণপতির ভীষণ প্রিয় রঙ হচ্ছে হলুদ রঙ। তাই পঞ্চম দিনে তার আসন সাজাবার সময় হলুদ রঙের বস্ত্র দিন। এতে গণপতি ভীষণ খুশি হন। যদি পারেন আপনি গণপতির পায়ের কাছে একটা হলুদের টুকরো রেখে সেই টুকরো আপনার আলমারিতে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। এতে আপনার আর্থিক দিকেও কিন্তু খুব লাভ হবে।

  • কলা

গণেশ চতুর্থীর পঞ্চম নিন গণপতির নৈবেদ্যে অবশ্যই কলা দিন। একসঙ্গে দুটি কলা নিবেদন করবেন। এতে আপনার সন্তানরা জীবনে আরও উন্নতি লাভ করতে পারবেন।

  • সিঁদুর

গণেশ চতুর্থীর পঞ্চম দিনে বাপ্পাকে নিবেদন করুন সিঁদুর। এতে আপনি গণপতির কৃপা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জন্মকুণ্ডলীতে থাকা মঙ্গল আরও শক্তিশালী হয়ে উঠবে।

  • মোদক

গণেশ চতুর্থীর পঞ্চম দিনে গণপতিকে অবশ্যই নিবেদন করুন মোদক। যদি পারেন সাদা রঙের মোদক নিবেদন করুন। কারণ মোদক গণেশের খুব প্রিয় একটি খাবার। বাড়িতে নিজে হাতে তৈরি করে বাপ্পাকে মোদক দিন, এতে তিনি আরও বেশি খুশি হবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+