হাজার চেষ্টা করেও লাখপতি হতে পারেননি, গজকেশরী যোগেই ফিরবে আপনার ভাগ্য
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত ঘর পরিবর্তন করে বারো রাশির উপরে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে। শনির পরে বৃহস্পতি হল অত্যন্ত ধীরগতির গ্রহ। ৪ জুন চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করেছে। এখানেই উপস্থিত রয়েছে গুরুগ্রহ বৃহস্পতি।
৭ জুন সকাল ৭ টা ৫৬ মিনিট পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে চন্দ্র। আর দুই গ্রহের মিলনে তৈরি হয়েছে 'গজকেশরী যোগ’। আর্থিক দিকে লাভ হবে কাদের, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। এই সময় আপনার মন খুব শান্ত থাকবে। পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন আপনি। আধ্যাত্মিক দিকে মন যাবে আপনার। আপনার শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনি যা চাইবেন তাই পাবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। আপনি ঘরে ও বাইরে সকলের সমর্থন ও সহযোগিতা পাবেন। পেশা ও ব্যবসায় উন্নতি ও লাভের পথ খুলবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। আত্মীয়দের থেকে এসময় ভালো কোনও খবর পেতে পারেন আপনি।
- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের অষ্টম ঘরেই তৈরি হবে এই শুভ যোগ। এই সময় চন্দ্র ও বৃহস্পতির মিলনে যে যোগ তৈরি হয়েছে তার শুভ প্রভাব আপনার ওপর পড়বে। জীবনে খুব শুভ সময় শুরু হবে আপনার। খুব চ্যালেঞ্জিং সময়। আপনি যে গুপ্ত রোগে আক্রান্ত সেটি থেকে বের হতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া কেরিয়ারে খুব সফলতা আসবে আপনার। চাকরি থেকে ব্যবসায়ে সাফল্য পাবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন আপনি।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের নবম ঘরেই তৈরি হবে এই শুভ যোগ। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন। তাছাড়া পিতা মাতার সমর্থনে আপনি ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি, যানবাহন কিনতে পারবেন আপনি। এই সময়ে আপনি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন। আপনি হঠাৎ স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications