রাতে ভালো ঘুমাতে পারছেন না আপনি, ভয় পাচ্ছেন? এই প্রতিকারগুলিতেই মিলবে রেহাই
প্রত্যেকটি ব্যক্তির পর্যাপ্ত পরিমাণে ঘুমানো খুব দরকার। ভালো ঘুম হলে তবেই কিন্তু শরীর সুস্থ থাকে। তবে ঘুমোনোর সময়ও আমাদের কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ কোন দিকে ঘুমাবেন, কেমন ভাবে ঘুমাবেন তা কিন্তু মেনে চলা খুব দরকার।
না হলে জীবনের নানান সমস্যা আসে। শারীরিক ও মানসিকভাবেও কিন্তু ব্যক্তি ভেঙে পড়েন। তাছাড়াও এই ভালো ঘুমানোর জন্য আপনি কিন্তু এই টিপসগুলি মানতেই পারেন। জানুন কী কী মানবেন আপনি।

- ভালো ঘুমাতে কী করবেন
রাতে ভালো ঘুমোনোর জন্য বিছানার কাছে একটি তামার পাত্রে জল ভরে রাখুন। সকালে ঘুম থেকে ওঠার পর এই জল একটি গাছের মধ্যে ঢেলে দিন। এতে আপনি রাতে খুব ভালো ঘুমাতে পারবেন।
- ঘুমানোর সময় ভয় পান
রাতে ঘুমোনোর সময় ভয় পান অনেকে। আর যে কারণে তাদের রাতে ভালো ঘুম হয় না। তাই যদি আপনার এমন সমস্যা থাকে, তা দূর করতে আপনি একটি পরিস্কার কাপড়ে কিছুটা চাল, হলুদ বেঁধে রেখে দিন আপনার সঙ্গে। এতে দেখবেন কিছুটা হলেও ভয় কমবে, রাতে ভালো ঘুমাতে পারবেন।
- বাচ্চাদের ঘুমের সময় ভয়
আপনার বাচ্চা বারবার রাতে ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে, তাহলে তার বালিশের নিচে একটি ছোট ছুরি, কাঁচি বা কোনও লোহার জিনিস রেখে দিন। এতে বাড়ির বাচ্চারা কিন্তু ভয়ে ঘুম থেকে উঠবে না।
- রাতে ঘুমের সমস্যা
রাতে যাদের ঘুমের সমস্যা রয়েছে, তারা বালিশের নিচে সবুজ এলাচ রাখতে পারেন। এতে আপনি রাতে খুব ভালোভাবে ঘুমোতে পারবেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারবেন।
- জুতো রাখবেন না
যদি দেখেন এগুলো মেনেও আপনার কোনও ভাবেই রাতে ভালো ঘুম হচ্ছে না, তাহলে বুঝবেন আপনি কোনও ভুল করছেন অর্থাৎ বিছানার কাছে জুতো বা চটি রেখে ঘুমাবেন না। এতে আপনার ঘুমের সমস্যা হতে পারে।
- ভাঙা খাট
ভাঙা খাট বা বিছানা খুব নোংরা কিংবা বিছানা খুব ছোট তাহলে কিন্তু আপনার ঘুমের সমস্যা হতে পারে।
- পা কোন দিকে রাখবেন
ঘুমানোর সময় পায়ের দিক পূর্ব বা দক্ষিণ দিকে রাখা উচিত নয়। এতে পর্যাপ্ত পরিমাণে ঘুমানো একদমই যায় না। এই সহজ প্রতিকারগুলি মানলে আপনি কিন্তু অবশ্যই রাতে খুব ভালোভাবে ঘুমাতে পারবেন , এতে আপনার শরীর সুস্থ থাকবে।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications