এবছর গুরু পূর্ণিমায় তৈরি হচ্ছে রাজ যোগ, জানুন নির্ঘণ্ট ও এই দিনের গুরুত্ব
এবছর গুরু পূর্ণিমায় তৈরি হচ্ছে রাজ যোগ, জানুন নির্ঘণ্ট ও এই দিনের গুরুত্ব
আগামী ১৩ জুলাই পালিত হতে চলেছে গুরুপূর্ণিমা। এইদিনটি গুরুদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। শিষ্যরা গুরুর পুজো করে, তাঁর আশীর্বাদ চায়। এই দিনে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদ ব্যাসের পুজো করা হয়। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই মাতা সত্যবতীর কোলে জন্মগ্রহণ করেন মহর্ষি বেদব্যাস। আর তাঁর জন্মদিন উপলক্ষ্যে গুরু পূর্ণিমা পালিত হয়। এদিন সকল শিষ্য তাঁদের ইষ্ঠদেবতাকে মনে প্রাণে স্মরণ করেন।

গুরু পূর্ণিমায় মহাযোগ
এই বছর গুরু পূর্ণিমায় গ্রহ ও নক্ষত্রের অবস্থান খুব বিশেষ হতে চলেছে। গুরু পূর্ণিমার দিনে আশ্চর্যজনকভাবে এই বছরেই বিরল নজির তৈরি করে ৪টি রাজযোগ গঠন হতে চলেছে। এইদিন মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শনির অবস্থানের কারণে ৪টি রাজযোগ তৈরি করছে। এই দিনে রুচক, ভাদ্র, হংস ও শশা নামে ৪টি রাজযোগ গঠিত হতে চলেছে। এছাড়াও মিথুন রাশিতে সূর্য-বুধের সংযোগও বুধাদিত্য যোগ করছে। বহু বছর পর বুধাদিত্য যোগে গুরু পূর্ণিমা উদযাপিত হতে চলেছে যেটিকে খুবই শুভ যোগ বলে মনে করা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রে এমন এইধরণের ঘটনা খুবই শুভ বলে মনে করা হয়।

গুরু পূর্ণিমার মাহাত্ম্য
মহর্ষি বেদ ব্যাস মহাভারত রচনা করেছিলেন। এই মহান ঋষি দ্বাপর যুগে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি একাধিক পুরাণ রচনা করেছিলেন এবং বেদও বিভক্ত করেছিলেন। আর তাঁর সম্মানেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয়। এই বছর, অর্থাৎ ২০২২ সালে মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শনির অবস্থান চারটি রাজযোগ সৃষ্টি করছে, এর বাইরে বুধাদিত্য প্রভৃতি অনেক শুভ যোগ তৈরি হচ্ছে। রুচক, ভাদ্র, হংস ও শশা, এই চারটি রাজযোগ গঠিত হতে চলেছে গুরু পূর্ণিমায়, যা এই দিনটিকে আরও বিশেষ বানাবে। সেইসঙ্গে এবার বুধাদিত্য যোগে গুরু পূর্ণিমার উৎসব পালিত হবে।

গুরুদেবের উপাসনা
যদি কোনও ব্যক্তির দীক্ষাগুরু বা মন্ত্রগুরু না থাকেন তবে সেই ব্যক্তিও গুরু পূর্ণিমা পালন করে পূজা করে শুভ ফল পেতে পারেন। সকল বেদ ও পুরাণ অনুযায়ী, ভগবান মহাদেব হলেন পরম গুরু। এইদিনে তাঁর পুজো করা আর গুরুর পুজো করা সমকক্ষ। যেহেতু শ্রীকৃষ্ণকে অর্জুন নিজের গুরু হিসেবে মেনেছিলেন তাই এই দিনে কৃষ্ণর উপাসনা করাও শুভ। এছাড়াও যাঁদের কুণ্ডলীতে বৃহস্পতি গ্রহ প্রতিকূল অবস্থানে রয়েছে, তাঁদের বিশেষ করে বৃহস্পতি গ্রহের পূজা করা উচিত। যে সমস্ত মানুষদের দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয় বা বিষয়গুলি প্রতিনিয়ত খারাপ হতে থাকে তাঁরা যদি গুরু পূর্ণিমায় বৃহস্পতি গ্রহ সংক্রান্ত কোনও জ্যোতিষ উপায় গ্রহণ করেন, তাহলে তাদের বিবাহের যোগ শীঘ্রই তৈরি হতে পারে। যেহেতু এই সময় বিশেষ রাজযোগ তৈরি হচ্ছে, তাই এই নির্দিষ্ট দিনে পুজো করাও খুব শুভ। কোনো রাশির জাতক জাতিকাদের যদি বৃহস্পতি সমস্যা করে তাহলে এইদিনটিতে গুরু পুজো করলে সব বিপত্তি দূরে চলে যাবে। জীবনে চলার পথে অনেক বাধা আসে, সেই বাধা অতিক্রম করতে চাইলে বৃহস্পতি গ্রহের পুজো করা উচিৎ।

গুরু মন্ত্রের শুভ মুহূর্ত
গুরু পূর্ণিমার দিন বহু মানুষ নিজের গুরুদেব নির্ধারণ করেন এবং দীক্ষা নিয়ে থাকেন। ২০২২ সালে হতে চলা গুরু পূর্ণিমার দিন সকাল ৭টা থেকে ইন্দ্রযোগ শুরু হতে চলেছে, যা থাকবে বেলা ১২টা বেজে ৫০ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা দীক্ষা নিতে চান তাঁদের জন্য দীক্ষা নেওয়ার সবথেকে ভালো সময় হিসেবে নির্ধারিত রয়েছে। সেই সঙ্গে এই বছরে গঠিত হওয়া মহাযোগগুলির ফলে ফল আরও শুভ হবে। এই শুভক্ষণে গুরুর উপাসনা করলে জীবনে সব ইচ্ছা পূরণ হয়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications