এই মূলাঙ্কের ব্যক্তিরা অল্প বয়স থেকে অর্থ উপার্জন করতে পারেন, আর কী গুণ রয়েছে এদের, জানুন
সংখ্যাতত্ত্বের ওপর ভিত্তি করে যেকোনও ব্যক্তির ব্যক্তিত্ব, ভবিষ্যৎ সবকিছুই জানা যায়। এমনকি তিনি কেরিয়ার কী নিয়ে তৈরি করলে জীবনে এগোতে পারবেন, তাও জানা যায়। একজন ব্যক্তির জন্মতারিখের উপর ভিত্তি করে তার জীবন সম্পর্কে সব জানা যায়।
যে সকল ব্যক্তিদের মূলাঙ্ক ৫, তারা অল্প বয়স থেকে প্রচুর সম্পদ উপার্জন করতে পারেন। আর্থিক দিয়ে তারা যথেষ্ট লাভ করতে পারেন। ব্যবসাতেও সফলতা অর্জন করতে পারেন। এই রাশির ব্যক্তিরা কখনোই চ্যালেঞ্জ নিতে ভয় পান না। সকল কাজেই জীবনে এগিয়ে যেতে পারেন। তাদের ভাগ্যের দ্বার সর্বদা খোলা থাকে।

- মূলাঙ্ক ৫
৫, ১৪ এবং ৩০ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মূলাঙ্ক হল ৫। তাদেরই কিন্তু ভাগ্যের দ্বার সর্বদা খোলা থাকে। এই ব্যক্তিরা কেরিয়ার, ব্যবসায় সফলতা অর্জন করতে পারেন। তাছাড়া এরা খুব সাহসী ও পরিশ্রমের প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন।
- বিলাসবহুল ভাবে জীবন যাপন করেন
এই ব্যক্তিরা কখনোই কোনও কাজে পিছিয়ে যান না। এরা বিবাহিত জীবন থেকে পারিবারিক জীবনে খুব সুখী হন। এরা খুব বিলাসবহুল ভাবে জীবন যাপন করতে পছন্দ করেন। এরা মনের মানুষের সঙ্গেও খুব সুখে থাকতে পারেন।
- মিষ্টভাষী প্রকৃতির ব্যক্তি
এই মূলাঙ্কের ব্যক্তিরা যদি রাজনীতি করেন সেখানেও তারা খুব সফলতা অর্জন করতে পারেন। এরা বিবাহিত জীবনে সুখী হন। এমনকি এরা কোনও কাজেই কখনও পিছিয়ে পড়েন না। এরকম মিষ্টভাষী প্রকৃতির হয়ে থাকেন। এরা খুব সহজেই সকলে বিশ্বাস করেন ও ভীষণ ভালোবাসেন। সকলের সঙ্গে এরা খুব ভালোভাবে থাকতে পারেন। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকায় এরা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন।
- জীবনে খুব সুখী হন এরা
এরা একটু রাগী প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন। তবে এটা যখন কাউকে ভালোবাসেন মন দিয়েই ভালবাসেন। এই মূলাঙ্কের ব্যক্তিরা দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে খুব সুখী হন। এদের কথায় সকলেই খুব প্রভাবিত হয়ে থাকেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications