দুর্গাপুজো ২০২১: পঞ্চমী থেকে দশমী বাংলাদেশের ঢাকার সময় অনুযায়ী নির্ঘণ্ট পঞ্জিকামতে
দুর্গাপুজো ২০২১: পঞ্চমী থেকে দশমী বাংলাদেশের ঢাকার সময় অনুযায়ী নির্ঘণ্ট পঞ্জিকামতে
কোথাও ছাতিমের আঘ্রাণ আবার কোথাও কাশের বনে দোলা লাগ শুরু হয়েছে এই বাংলায়। একই ছবি ওপার বাংলাতেও। গঙ্গায় নৌকা বেয়ে নিয়ে যাওয়া মাঝি যখন জলাশয়ের পথ ধরে কাশ বনের মধ্যে সাদা রঙের ঘনঘটা দেখেন, তখন ওপার বাংলাতেও প্রকৃতি একই ছবি তুলে ধরে। মাঝে শুধু সীমানার কাঁটাতার। আর তার দুই পাশেই আগমনীর বার্তা নিয়ে প্রকৃতি কার্যত একই রূপে নিজেকে সাজিয়ে তুলতে শুরু করে দিয়েছে। এপার বাংলা যখন অষ্টমীর আয়োজনে মাতবে তখন ওপারেও অঞ্জলীর জন্য জোগাড় শুরু হবে। একনজরে দেখে নেওয়া যাক ২০২১ সালে বাংলাদেশের ঢাকায় পুজোর সময়সূচি।

পঞ্চমী-ষষ্ঠী
বাঙালির উৎসেবর ঢাকে কাঠি পড়া শুরু হয় ষষ্ঠীর আগে থেকেই। তবে কচিকাচার পঞ্চমী থেকেই শুরু করে দেয় নতুন জামা পড়ার ট্রেন্ড। এহার পঞ্চমী পড়েছে ১০ অক্টোবর। ১১ অক্টোবর ২৪ আশ্বিন ষষ্ঠী পড়ছে। সেই দিনই কার্যত উৎসবের ঢাকে কাঠি পড়ার দিন। এর আগে পঞ্চমী থেকেই শুরু হয়ে যায়, উৎসবের আমেজ। সোমবার ঢাকায় সূর্যোদয় ৫ , ২৮, সূর্যাস্ত ৫,৩৩ গত। প্রাত ৬ টা ৫৪ গতে শ্রী শ্রী দুর্গাষষ্ঠী। প্রাত ৬টা ৫৪ গতে পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পজা প্রশস্তা। সায়ংকালে দেবীর বোধন , আমন্ত্রণ , অধিবাস। আর এই দিনেই মায়ের আগমনে দিকে দিকে ফের ঢাকের কাঠির বোন শোনা যাবে। তার হাত ধরেই আরও তুঙ্গে উঠবে উৎসবের আনন্দ।

সপ্তমী-অষ্টমী
১২ অক্টোবর মঙ্গলবার সপ্তমী। কার্যত এই সময় থেকেই উৎসেবর সূর্য মধ্য গগনে থাকে। তবে এবার তারই মাঝে করোনা বিধি মেনে চলা অত্যন্ত আবশ্যিক। ফলে করোনা বিধি মেনেই পঞ্চনী থেকে দশমী মাকে আবাহনের পালা বাঙালির সামনে। ২৫ আশ্বিন সপ্তমীর দিন সূর্যোদয় ৫ টা ৫৮ আর সূর্যাস্ত ৫ টা ৩২ গতে। সপ্তমী রাত্রি ২: ১৮ পর্যন্ত। পূর্বাহ্ন মধ্যে দ্বাত্মক-চরলগ্নে ও চরণবংশে কিন্তু বারবেলা অনুরোধে দিবা ৭ টা ২৬ ও পুন দিবা ৮ টা ৫৩ গতে পূর্বাহ্ন শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ,স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পুজো প্রশস্তা । দেবীর ঘোটকে আগমন ফল ছত্রভঙ্গ। অষ্টমী পড়েছে ২৬ আশ্বিন ১৩ অক্টোবর । সেদিন সূর্যোদয় ৫ টা ৫৯ ও সূর্যাস্ত ৫ টা ৩১ এ। পূর্বাহ্ন ৯ টা ৫০, অষ্টমী রাত্রি ১২ টা ১৯ পর্যন্ত। পূর্বাহ্নমধ্যে কিন্তু কালবেলা অনুরোধে দিবা ১৮ টা ৫৩ মধ্যে দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা।পূর্বাহ্নমধ্যে বীরাষ্টমী ব্রত ও মহাষ্টমী ব্রতোপবাস।

সন্ধিপুজো
রাত্রি ১১ টা ২৩ গতে ১২ টা ১১ মধ্যে দেবীর অর্ধরাত্রিবিহিত পূজা। রাত্রি ১১ টা ৫৫ গতে, ১২ টা ৪৩ এর মধ্যে সন্ধিপুজো সম্পন্ন করা হবে। ১২ টা ১৯ গতে বলিদান। এরপর রাত্রি ১২ ট ৪৩ গতে সম্পন্ন হবে সন্ধিপুজো। ততক্ষণে বাজি আর আতশবাজির আলোয় , শব্দে আকাশ বাতাস মোহিত হবে। দিকে দিকে সঞ্চারিত হবে মন্ত্রধ্বনি। দেবীর আরাধনায় সন্ধিপুজোর মঞ্চে জ্বলবে প্রদীপ। সেখানে প্রদীপ ধরাতে একে একে আরও মহিলারা এগিয়ে আসবেন। দেখা যাবে দীপমালা।

নবমী-দশমী
২৭ আশ্বিন ১৪ অক্টোবর, নবমী তিথি পড়েছে। সেদিন সূর্যোদয় ৫ টা ৫৯ ও সূর্যাস্ত ৫ টা ৩০ । মহানবমী রাত্রি ১০ টা ২২ পর্যন্ত রয়েছে। পূর্বাহ্ন ঘ ৯।৫০। দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা। দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত এরপর পূর্বাহ্ন মঘ্যে বীরাষ্টমীব্রত ও মহানবমী ব্রত। আর তার সাথেই নবমী নিশি শেষ হবে। যে নবমী নিশিকে যেতে দিতে চাননা কোনও বাঙালিই! এই দিনকে আষ্টেপৃষ্ঠে ধরে রাখতে পারলেই পুজোকে আরও একটু বেশি সময় ধরে রাখা যায়। এরপর ১৫ অক্টবর বিজয়াদশমী রাত্রি ৮ টা ৫১ মিনিট পর্যন্ত। কুলাচার অনুসারে বিসর্দনে অপরাজিতা পুজো বিজয়াদশমী কৃত্য। দেবীর দোলায় গমন , ফলাফল মড়ক।
{quiz_691}












Click it and Unblock the Notifications