মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পাওয়ার জন্য ভুলেও শুক্রবার এই কাজগুলি করবেন না
শুক্রবার এই কাজগুলি করবেন না
সুখ–সমৃদ্ধিতে ভরা জীবন পাওয়ার জন্য ধন ও সম্পত্তির দেবী মা লক্ষ্মীর কৃপা খুব জরুরি। মা লক্ষ্মীকে প্রসন্ন করতে, তাঁর কৃপা দৃষ্টি পাওয়ার জন্য অনেকেই পুজো–পাঠ, প্রতিকার করে থাকেন, কিন্তু এই পুজো–পাঠ বা প্রতিকার করার সময় অজান্তেই অনেকে ভুল করে বসেন, যা দেবী লক্ষ্মীর অপছন্দ। এই ভুলগুলি করার পরই ব্যক্তির জীবনে দরিদ্রতা–গরীবি চলে আসে। আসুন আজকে এমন কিছু বিষয় সম্পর্কে জানা যাক, যা কোনওভাবেই শুক্রবারে করা উচিত নয়।

আমিষ খাবেন না
শুক্রবারে দিন মা লক্ষ্মীকে সমর্পণ করুন। তাই ওইদিন মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য আমিষ খাবার থেকে এইদিন দূরে থাকুন। মাছ-মাংস-ডিম ছাড়াও এদিন পেঁয়াজ, রসুনও খাবেন না। বাড়িতেও কোনওভাবে এই আমিষ খাবার নিয়ে আসবেন না। এতে বাড়িতে অশান্তি-সমস্যার সৃষ্টি হতে পারে।

শুক্রবার চিনি দান নয়
শুক্রবার কাউকে চিনি দান করবেন না। এইদিন কাউকে চিনি দান করলে তা খুব একটা ভালো ফল দেয় না। এমন দিনে কাউকেই ঘর থেকে চিনি দান করতে নেই বলে দাবি করছেন জ্যোতিষবিদরা। চিনির সঙ্গে শুক্র ও চন্দ্রমার যোগ রয়েছে। শুক্রবার চিনি দান করলে জীবন থেকে সুখ-সমৃদ্ধি চলে যায়।

ঋণ দেবেনও না আর ঋণ নেবেনও না
শুক্রবার কাউকে ঋণ দেবেন না আর কারোর থেকে ঋণ নেবেনও না। শুক্রবারের দিন ঋণ নিলে তা মেটাতে অনেক সমস্যা হয়। আর ওইদিন টাকা চলে গেলে তা ফেরত আসে না। তাই জ্যোতিষীরা জানিয়েছেন যে এইদিন কাউকে ঋণ দেওয়া বা কারোর থেকে ঋণ নেওয়া এইসব থেকে বিরত থাকুন।

মহিলাদের অপমান করবেন না
বলা হয় , বাড়িতে অর্থ সম্পত্তির মান তুঙ্গে রাখতে ঘরের লক্ষ্মীর অপমান একেবারেই কাম্য নয়। শুক্রবার দিন ভুলেও কোনও মহিলাকে অপমান করবেন না। এমনিতেও মহিলাদের অপমান করলে জীবনে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু বিশেষ করে শুক্রবার যদি কেউ এই কাজ করেন তবে সুন্দরভাবে চলা জীবনও নরকে পরিণত হয়। অর্থভাগ্য তুঙ্গে রাখতে শুক্রবার কোনও মহিলাকে যাতে অপমান না করা হয়, সেদিকে নজর রাখার বার্তা দিয়েছেন জ্যোতিষবিদরা। এছাড়াও এমন দিনে কোনও ব্যক্তিকেও অপমান একেবারই অনুচিত। বৃহন্নলাদেরও এমন দিনে অপমান না করার বার্তা দিচ্ছেন অনেকে। এতে মা লক্ষ্মী রুষ্ট হলে ঘরে অর্থ আসার পরিমাণ কমে যায় বলে দাবি করছেন বহু জ্যোতিষবিদ।

এঁটো বাসন রাখবেন না
রান্নাঘরে কখনও এঁটো বাসন রাখা উচিত নয়। শুক্রবার দিন এই ধরনের কাজ করলে তা অনেক সময়ই মানুষকে বিপদের মুখে ঠেলে দেয়। নোংরা জায়গায় মা লক্ষ্মী কখনও বসবাস করেন না। কথিত আছে, মা লক্ষ্মী সর্বদা পরিস্কার-পরিচ্ছন্ন বাড়িতে থাকতে ভালোবাসেন। তাই বাড়ি সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications