ভুলেও তুলসী গাছের কাছে এই জিনিসগুলি রাখবেন না, কিন্তু কেন?
জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রায় প্রত্যেকটি হিন্দু বাড়িতেই তুলসী গাছের পুজো করা হয়। সকাল ও সন্ধ্যেবেলা দু’বেলা তুলসী দেবীর পুজো করলে ও দেবীকে মন ভরে ডাকলে জীবনে সকল কাজেই সফলতা লেগে থাকে।
এমনকি আর্থিক দিকেও খুব লাভ হয়। তবে তুলসী গাছের কাছে এই জিনিসগুলি রাখলে আপনার জীবনে নানান সমস্যা আসবে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। জানুন কোন কোন জিনিস রাখবেন না।

কাঁটাযুক্ত গাছ
বাস্তুশাস্ত্রে বলা হয়, ক্যাকটাস গাছ বা কাঁটাযুক্ত গাছ কখনোই বাড়িতে রাখলে বাড়িতে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। তাই তুলসী গাছের কাছে ভুলেও এই কাঁটাযুক্ত গাছ কিংবা ক্যাকটাস গাছ রাখবেন না। এটি পরিবারের সুখ, সমৃদ্ধি নষ্ট করে। এমনকি আপনাকে দারিদ্রতার দিকে এগিয়ে যাবেন। এমনকি কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না।
শমী গাছ
শমী গাছের সঙ্গে শনিদেবের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই তুলসী গাছের কাছে ভুলেও এই গাছ রাখবেন না। এতে আপনার আর্থিক সঙ্কট জীবনে লেগে থাকবে। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। যদি আপনার বাড়িতেই এই গাছ রাখতে হয় অন্তত ৫ থেকে ৭ ফুট দূরে রাখুন তুলসী গাছের থেকে শমী গাছ।
ঝাঁটা
ভুল করেও তুলসী গাছের কাছে ঝাঁটা কিংবা, ঘর মোছার কোনও জিনিস রাখবেন না। এতে তুলসী দেবী রেগে যান । এতে আপনার উপর জীবনের নানান সমস্যা আসবে। দারিদ্রতা জীবনে নেমে আসবে। এমনকি অর্থসঙ্কট দেখা দেবে জীবনে, তাই আগেই সাবধান হোন আপনি।
তুলসী গাছের কাছে ডাস্টবিন রাখা উচিত নয়। এতে তুলসী দেবী রেগে যাবেন। তুলসী গাছের কাছে সবসময় জায়গাটি পরিষ্কার, পরিচ্ছন্ন রাখবেন। কোনও খারাপ জিনিস রাখবেন না।
জুতো
যেহেতু তুলসী গাছ সকলেরই বাড়িতে প্রবেশদ্বারের সামনে থাকে, সেই ক্ষেত্রে অনেকেই জুতো তার প্রবেশদ্বারের সামনেই রেখে দেন। তাই এটি কিন্তু খুব ভুল। প্রথমত প্রবেশদ্বারের সামনে জুতো রাখা উচিত নয়। ঠিক তেমনই তুলসী গাছের আশেপাশে একদমই জুতো রাখবেন না। এতে মা লক্ষ্মী-সহ তুলসী দেবী রেগে যান এবং এই বাড়িতে কখনোই বাস করেন না দেবী লক্ষ্মী। এমনকি পরিবারে সকলের সঙ্গে সকলের মারামারি পর্যন্ত হতে পারে। অশান্তির পরিবেশ পিছু ছাড়ে না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications