বছর শেষে কোল্ড মুন আর ২০২৫-এ উলফ মুন, বদলে যাবে প্রিয় চাঁদের রূপ! দেখতে পাবেন কবে?
হাতে আর কিছুদিন। তারপরেই বিশ্বের ক্যালেন্ডার থেকে চিরতরে হারিয়ে যাবে ২০২৪ সাল। নতুন বছর অর্থাৎ ২০২৫ কে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে গোটা পৃথিবী। তবে পুরনো বছরের শেষে এবং নতুন বছরের শুরুতে বেশ কিছু মহাজাগতিক বিস্ময়কর ঘটনা অপেক্ষা করে বসে আছে পৃথিবীর জন্য। তার মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যার রীতিমতো অবাক করবে আপনাকে।
পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। আর এই চাঁদকে ঘিরে প্রচলিত রয়েছে নানা মিথ। হাজার একটা বিস্ময় নিয়ে রাতের আকাশে পৃথিবীর দিকে চেয়ে থাকে চন্দ্র। একদিকে পৃথিবীর এই উপগ্রহকে যেমন চাঁদমামা বলে মজা করা হয়, অন্যদিকে এর ভেতরে লুকিয়ে রয়েছে কত শত রহস্য। আর তেমনি একটি হল চাঁদের নানা দিনে নানা রূপ।

ছবি সৌজন্য- pexels
এই মুহূর্তে উত্তর গোলার্ধে দাপট দেখাচ্ছে শীত। আর প্রত্যেক বছর ডিসেম্বরে ক্রিসমাসের সময় আকাশে ধরা দেয় কোল্ড মুন। এবছরও অর্থাৎ ২০২৪ এর শেষ কোল্ড মুন দেখা যেতে চলেছে চলতি ডিসেম্বরেই। সাধারণত শীতকালে বছরের দীর্ঘতম রাত্রে হালকা নীলাভ আবহার মধ্যে ধরা দেয় চাঁদ। আর সেই চাঁদ ধরা দিতে চলেছে রবিবার, ১৫ তারিখ। পৃথিবী থেকে দেখলে মনে হয় ঠিক যেন বরফ জমে রয়েছে চাঁদের গায়ে। আর তাই বিজ্ঞানীরা এরকম চাঁদকে বলেন কোল্ড মুন।
তবে আগামী ২০২৫ সালে আরো বিস্ময়কর ভাবে ধরা দিতে চলেছে চাঁদ। ফুল মুন, সুপার মুন, ব্লাড মুন কোল্ড মুন তো শুনলেন, কিন্তু উলফ মুনের কথা কি শুনেছেন? এমনই এক বিস্ময়কর ভাবে ধরা দিতে চলেছে চাঁদ। তবে হঠাৎ কেন তবে হঠাৎ কেন চাঁদের এমন অদ্ভুত নাম হল? আসলে বিজ্ঞানীরা বছরের প্রথম পূর্ণিমার চাঁদকে উলফ মুন বলে থাকেন। প্রাণী বিজ্ঞান অনুযায়ী, এই সময় অরণ্য জীবনে অত্যন্ত সক্রিয় থাকে, নেকড়ে বাঘেরা। আর সেই জন্যই এই পূর্ণিমার এমন অদ্ভুত নাম দেওয়া হয়েছে। ২০২৫ সালের ১৪ জানুয়ারি দেখা যেতে চলেছে উলফ মুন।
-
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?












Click it and Unblock the Notifications