Budhaditya Raj Yoga 2023: বুধাদিত্য রাজযোগে ভাগ্যের দ্বার খুলবে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রায় প্রত্যেক মাসেই অনেক গ্রহরা ঘর পরিবর্তন করে এবং বারো রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। গ্রহরা ঘর পরিবর্তন করে আবার নানান রকম যোগও তৈরি করে। সেটি কারোর জীবনে শুভ হতে পারে আবার কারোর জীবনে অশুভও হতে পারে।
অগাস্ট মাসের ১৭ তারিখ সূর্য দেবতা সিংহ রাশিতে প্রবেশ করবে। বুধ গ্রহ ইতিমধ্যে সেখানেই রয়েছে। বুধ ও সূর্য গ্রহ মিলে তৈরি করবে 'বুধাদিত্য রাজযোগ’। এই সময় কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। জানেন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) জাতক-জাতিকাদের উপর এসময় আপনার তৃতীয় ঘরে তৈরি হবে। এই সময় আপনার ক্রমশ সাহসিকতা বা সাহস বাড়তে থাকবে। যে কাজে হাত দেবেন সে কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। কাজের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে, তবে সেখান থেকে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রম করলে জীবনে সফলতা নিশ্চিত। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় মাথা ঠান্ডা রেখে চললে প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন।

ধনু রাশি
ধনু রাশির (Sagittarius) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। বিদেশে যাত্রা করতে পারেন, সেখান থেকে সাফল্য লাভ করতে পারবেন। আপনি শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময় শুরু হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে। শুধু তাই নয়, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনাদের। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ জীবনে সফলতা নিশ্চিত।

তুলা রাশি
তুলা রাশির (Libra) জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলেই থাকবে, এসময় আর্থিকভাবে বেশি লাভ হবে আপনার। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবনে সাফল্যের মুখ দেখবেন। শুধু তাই নয়, পারিবারিক জীবনেও আপনার শান্তি বিরাজ করবে। ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications