দু’দিন পর আকাশে ‘ব্লাড মুন’ দেখা যাবে, চন্দ্রগ্রহণের সময় রক্তিম চাঁদের পিছনে থাকা কারণ জানুন
বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে ৮ নভেম্বর। সূর্য, চন্দ্র ও পৃথিবী যখন একই সরলরেখায় থাকে এবম পৃথিবীর ছায়া যখন চন্দ্রের ওপর পড়ে তখনই চন্দ্রগ্রহণ হয়ে থাকে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার মতে, পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আবার তিন বছর পর দেখা যাবে, যা ১৪ মার্চ, ২০২৫। তবে এর মধ্যে বিশ্ববাসী আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবেন।

নাসা এও জানিয়েছে যে পূর্ণগ্রাসের সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন অংশ, যা আম্ব্রা বলে পরিচিত সেখানে ঢুকে যাবে। চাঁদ যখন আম্ব্রার মধ্যে থাকে, তখন এটি একটি লালচে আভায় পরিণত হবে। এই ঘটনার কারণে চন্দ্রগ্রহণকে কখনও কখনও কখনও 'ব্লাড মুন' বলা হয়। কেন গ্রহণ লাগা চাঁদের রং লাল হয় তার ব্যাখ্যা দিয়ে নাসা জানিয়েছে, প্রথমত পৃথিবীর ছায়া আমব্রা চাঁদের ওই অদ্ভুত রঙ তৈরি করে। নাসা আরও স্পষ্ট করে জানিয়েছে, যে কারণে আমরা সকালে নীল রঙের আকাশ দেখি এবং সূর্যাস্তের সময় লাল আকাশ দেখি সেই একই ভাবে চাঁদের রংও লাল দেখায়। নাসা জানিয়েছে, পৃথিবীর আবহাওয়া মণ্ডলে থাকা ধুলিকণায় প্রতিফলিত হয়েই ওই রঙ চোখে পড়ে পৃথিবীবাসীর।
নাসা তাদের ওয়েবসাইটে এও বলেছে, 'চন্দ্রগ্রহণের সময় চাঁদ লাল হয়ে যাওয়ার কারণ চাঁদে পৌঁছায় একমাত্র সূর্যের আলো যা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায়। সূর্যগ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলে যত বেশি ধুলো বা মেঘ থাকবে, চাঁদ তত বেশি লাল দেখাবে। যেন পৃথিবীর সমস্ত সূর্যোদয় এবং সূর্যাস্ত চাঁদের উপর প্রক্ষিপ্ত হয়।'
৮ নভেম্বর সূর্যাস্তের পর এই চন্দ্রগ্রহণ শুরু হবে এবং তা থাকবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিট পর্যন্ত। গত ২৫ অক্টোবর সূর্যগ্রহণের ১৫ দিনের মাথায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। জ্যোতিষ মতে সূর্য বা চন্দ্রগ্রহণকে অশুভ বলে মনে করা হয়। যার প্রভাব পড়বে মনুষ্য জাতি ও প্রকৃতির ওপর।












Click it and Unblock the Notifications