Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মার্গী বুধের প্রভাবে ব্যবসায় মালামাল হবেন, রাজকীয় সুখ ভোগ করতে চলেছেন কারা

রাজকুমার গ্রহ বুধকে আমরা বুদ্ধি, যুক্তি, ব্যবসা, সম্মানের কারক বলেই মনে করি। এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। ২৯ অগাস্ট অর্থাৎ অগাস্ট মাসের শেষেই স্থান পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ।

এখানেই মার্গী হবে এই গ্রহ। এসময় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে কিছু রাশির জাতক জাতিকাদের। ২৯ তারিখ সকাল ৯ টা ১৫ মিনিটে কর্কট রাশিতে মার্গী হবে এই গ্রহ। এই সময় কাদের ভাগ্যের দ্বার খুলবে, কারাই বা নতুন সম্পত্তির মালিক হবেন, জানুন।

rich

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের উপর বুধ গ্রহের বিশেষ প্রভাব পরবে। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। আপনার বেতন বাড়তে পারে। তাছাড়া অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয়-স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনি খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন।

শরীর আপনার ভালোই থাকবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকায় আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। এই সময় শরীর আপনার ভালোই থাকবে।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের উপর বুধ গ্রহের বিশেষ প্রভাব পরবে। তাই আপনার আটকে থাকা সব কাজ হয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনি খুব এগিয়ে যেতে পারবেন। এই সময় আপনার নতুন ব্যবসা শুরু করতে পারেন।

প্রত্যেকটি ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। শরীর আপনার ভালোই থাকবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চাইলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। এসময় গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাবা মায়ের পরামর্শ নেবেন, কারোর সঙ্গে অশান্তি করবেন না।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের ওপর গ্রহের বিশেষ প্রভাব পরবে। তাই এসময় আপনাদের মানসিক চাপ অনেকটাই কমবে। কর্মজীবনে অনেক এগিয়ে যেতে পারবেন। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক আগের থেকে অনেক ভালো হবে। দীর্ঘদিনের যে বিরোধ আপনার পরিবারের সঙ্গে ছিল তা মিটে যাবে। স্বাস্থ্য ভালো থাকায় আপনার মানসিক চাপ কমবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থ লাভ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+