গণেশ চতুর্থীতে গণপতিকে দূর্বা দান করা শুভ, কিন্তু কীভাবে দান করবেন, জানুন
জ্যোতিষশাস্ত্রে, গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর গণপতির ভক্তরা সকলেই আড়ম্বরের সঙ্গে পালন করে থাকেন গণেশ চতুর্থী উৎসব। চলতি বছর ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই উৎসব যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
এই সময় গণেশ ঠাকুরের পুজো করলে আপনার ভাগ্যের দ্বার খুলবে। গণেশ ঠাকুরকে এই সময়ে নিত্যদিনই দূর্বা নিবেদন করা অত্যন্ত শুভ। আপনি কি জানেন, দূর্বা নিবেদন করলে জীবনে কী কী উন্নতি হয়।

- কেরিয়ার থেকে ব্যবসায় উন্নতি হবে
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই গণেশ চতুর্থীতে এই সময়ে আপনি যদি নিত্যদিন গনেশ দেবতাকে দূর্বা নিবেদন করেন। তাহলে আপনার কেরিয়ার থেকে ব্যবসায় খুব সাফল্য আসবে। ভাগ্যের দ্বার খুলবে। কোনো কাজেই আপনি পিছিয়ে যাবেন না।
- অবিবাহিতদের বিয়ে হয়ে যাবে
যদি আপনার বাড়িতে কোনও অবিবাহিত মেয়ে থাকে, তাদের বিবাহের ব্যবস্থা করতে চান তাহলে এই সময় চারটি হলুদ ফুলের সঙ্গে সাতখানা দূর্বা গণেশ ঠাকুরের পায়ে নিবেদন করুন। এতে আপনার বিবাহযোগ্য কন্যার বিয়ে হয়ে যাবে। সেই সঙ্গে কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে।
- আটকে থাকা কাজ হয়ে যাবে
এমন অনেকেই রয়েছেন, যাদের হওয়া কাজ আটকে যায়। কিছুতেই সেই কাজগুলি হতে চায় না। যদি আপনিও এমন সমস্যার সম্মুখীন হন, সেই সমস্যা থেকে দ্রুত বের হতে চান, তাহলে গণেশ চতুর্থীতে দেবতাকে সাতটি লাড্ডু, চারটি হলুদ ও পাঁচটি দূর্বা নিবেদন করার চেষ্টা করুন। এতে গণপতির বিশেষ কৃপাও আপনি পাবেন।
- রোগ থেকে বের হতে কী করবেন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এমন অনেকেই রয়েছেন, যারা বড় রোগে আক্রান্ত কিছুতেই সেই তারা সুস্থ হতে পারছেন না, এই সমস্যা যদি আপনারও হয় আর তা থেকে আপনি যদি বের হতে চান, তাহলে গণেশ ঠাকুরকে অবশ্যই একটা হলুদ কাপড়ে এক টাকার কয়েন, কড়ি, সুপারি, পান বেঁধে ও সঙ্গে অবশ্যই চারটে দূর্বা বেঁধে নিবেদন করুন।
- চাকরির পরীক্ষায় সফলতা পাবেন
যদি আপনি চাকরির পরীক্ষায় সফলতা আনতে চান তাহলে অবশ্যই গণেশ চতুর্থীর সময় গণপতিকে তিনটি দূর্বা নিবেদন করুন। এতে আপনি নতুন চাকরির পরীক্ষা দিলে সেখানেও সফলতা পাবেন। তাছাড়া গণেশের বিশেষ কৃপাও আপনি পাবেন। যদি পারেন এই সময়ে গণপতিকে পারলে একটু লাড্ডু নিবেদন করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications