Solar Eclipse 2024: বারো রাশির ব্যক্তিদের ওপর সূর্যগ্রহণের কেমন প্রভাব পড়তে চলেছে, দেখুন
Solar Eclipse 2024: জ্যোতিষশাস্ত্রে সূর্য ও চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই গ্রহণের বিশেষ প্রভাব পড়ে বারো রাশির ব্যক্তিদের উপর। যা কারোর জন্য ইতিবাচক হতে পারে। আবার কারোর জন্য নেতিবাচক হতে পারে। ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটবে। যা চলবে ৯ এপ্রিল পর্যন্ত। ৫৪ বছর পর পূর্ণগ্রাস গ্রহণ হতে চলেছে।
৮ এপ্রিল রাত ৯ টা ১২ মিনিট থেকে এই গ্রহণ শুরু হবে। যা চলবে ৯ এপ্রিল দুপুর ২ টো ২২ মিনিট পর্যন্ত। এসময় মীন রাশিতে সূর্য, বুধ, রাহু ও শুক্র বিরাজ করবে। যে কারণে তৈরি হবে 'চতুর্গ্রহী যোগ’। সূর্যগ্রহণের প্রভাব বারো রাশির ব্যক্তিদের ওপর কেমন পড়বে, দেখুন।

এই রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে
- মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে পারবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। এই সময় আপনি নতুন কাজের পরিকল্পনা করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময়। এসময় আপনারা দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখে থাকতে পারবেন। যে কাজে হাত দেবেন সেই কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। সেখান থেকে লাভের আশা রয়েছে আপনার।
- সিংহ রাশি
সূর্যগ্রহণের শুভ প্রভাব পড়বে সিংহ রাশির ব্যক্তিদের উপর। এই সময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনার।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের উপর গ্রহণের শুভ প্রভাব পড়ায় তাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এসময় আপনি আইনি যে সমস্যায় জড়িয়ে ছিলেন সেটি থেকে বের হতে পারবেন। তাছাড়া যারা শিক্ষার্থী রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
- ধনু রাশি
ধনু রাশির ব্যক্তিদের ওপর গ্রহণের শুভ প্রভাব পড়ায় তারা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। যেকোনও পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। তাছাড়া হঠাৎ করেই আপনার নতুন চাকরির অফার আসবে। মানসিক চাপ অনেকটাই কমবে।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এই সময়ে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। কাজের জায়গায় খুব উন্নতি করতে পারবেন। বেসরকারি কাজে যারা যুক্ত তাঁদের জীবনে সফলতার সময়। আর্থিক দিকে লাভ হবে।
কাদের ওপর সূর্যগ্রহণের অশুভ প্রভাব পড়বে
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এই সময় আপনার কোনও বিষয় নিয়ে কর্মক্ষেত্রে মতবিরোধ লেগে থাকবে। আপনার কাজের জায়গায় সমস্যা হওয়ার কারণে পরিবারের সঙ্গে আপনার অশান্তির পরিবেশ তৈরি হবে। এসময় অর্থহানি হবার সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন।
- মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এই সময়ে আপনার বড় কোনও রোগের কারণে অনেক অর্থব্যয় হতে পারে। পরিবারের বড় সদস্যদের সঙ্গে আপনার অশান্তি লেগে থাকবে। এসময় কোনও কাজেই আপনি তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না।
- মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকারা এসময় কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন না। যদি নতুন সম্পত্তি কেনার কথা ভাবেন তাহলে বারবার ভেবেচিন্তে কিনবেন। আপনার অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসাতেও আপনার সফলতা আসবে না।
মিশ্র প্রভাব কাদের ওপর পড়বে
- বৃষ রাশি
সূর্যগ্রহণের মিশ্র প্রভাব পড়বে বৃষ রাশির জাতক-জাতিকাদের উপর। এসময় আপনার আপনি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। বাড়তি খরচ কিন্তু বাড়তে থাকবে। এসময় পরিবারের যেকোনও সদস্যের খুশির খবরে আপনি খুশি হবেন। তবে স্ত্রীর সঙ্গে আপনার অশান্তি লেগেই থাকবে।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের উপর গ্রহণের মিশ্র প্রভাব পড়ায় তাদের তারা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। তাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এসময় কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলবেন। কাজের জায়গায় সিনিয়রদের বিশেষ সাহায্য পাবেন আপনি।
(এই সকল কাজে তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications