মন্দা কাটছে কৃষিক্ষেত্রের, নতুন ট্রাক্টর বিক্রি বৃদ্ধির সঙ্গে বাড়ছে ভাড়ায় চাষের পরিমাণও

মন্দা কাটছে কৃষিক্ষেত্রের, নতুন ট্রাক্টর বিক্রি বৃদ্ধির সঙ্গে বাড়ছে ভাড়ায় চাষের পরিমাণও

করোনা সঙ্কটের জেরে তীব্র আর্থিক মন্দায় ধুঁকছে গোটা দেশ। দীর্ঘ লকডাউনে কার্যত তালাবন্ধ একাধিক শিল্পক্ষেত্র। বর্তমানে একটু একটু করে অবস্থার পুনরুদ্ধার হলেও পুরোপুরি অবস্থা স্বাভাবিক হতে কতদিন লাগবে কেউই বলতে পারছেন না সেটা। কিন্তু এমতাবস্থাতেও কৃষিক্ষেত্রে বেশ কিছুটা উন্নতির সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। তার সঙ্গে বর্তমানে দেশে বিভিন্ন জেলায় কৃষি ক্ষেত্র গুলি চাষাবাদের জন্য ট্রাক্টর ভাড়া ও বিক্রির পরিমাণও অনেকটা বেড়েছে বলে জানা যাচ্ছে।

পরিযায়ী শ্রমিকেরা নিজ দেশে ফেরার পর হাল ফিরছে কৃষিক্ষেত্রের

পরিযায়ী শ্রমিকেরা নিজ দেশে ফেরার পর হাল ফিরছে কৃষিক্ষেত্রের

আগামী বছর গুলিতেও কৃষিক্ষেত্রে উৎপাদন অনেকাংশে বাড়বে বলে মত ওয়াকিবহাল মহলের। আর এই সময় চাহিদা বাড়ছে ট্রাক্টর সহ কৃষিকাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম গুলির। এদিকে একটানা লকডাউনে জেরে অনেকটাই সঙ্কটে পড়েছিলেন মাহিন্দ্রা, ট্রাক্টর এবং ফার্ম সরঞ্জাম (টাফে), সোনালিকার মতো সংস্থা গুলি। বর্তমানে পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরতে শুরু করতে সমস্ত কৃষক সরঞ্জামের চাহিদাই অনেকটা বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ট্রাক্টর ভাড়ার চাহিদা।

 কৃষিক্ষেত্রে বাড়ছে ট্রাক্টর কেনার চাহিদা

কৃষিক্ষেত্রে বাড়ছে ট্রাক্টর কেনার চাহিদা

এখনও পর্যন্ত দেশের ৬০% থেকে ৭০% জেলায় করোনা সংক্রমণ এখনও সেই ভাবে মাথাচাড়া দিতে পারেনি। তার ফলে এই সমস্ত এলাকা গুলিতে কৃষিকাজের বহমানতা বজায় থাকারই আশা করা যাচ্ছে। যার ফলে এই সমস্ত জায়গায় ট্রাক্টর ভাড়ার মাধ্যমে চাষাবাদের চাহিদাও অনেকটা বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে নতুন ট্রাক্টর কেনার দিকেও ঝুঁকছেন অনেকে। এই প্রসঙ্গে বলতে গিয়ে মাহিন্দ্রার ট্র্যাক্টর বিভাগের সভাপতি হেমন্ত সিক্কা বলেন, "কৃষিক্ষেত্রে অর্থনীতির হাল যখন ফিরছে তখন কৃষিক্ষেত্রে চাষাবাদের জন্য ট্রাক্টর ভাড়ার চাহিদা বাড়বে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জমির উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে এটা অনেক বেশি সহায়কও হয়ে উঠবে।

ট্রাক্টর কেনার জন্য একাধিক গ্রামীণ ব্যাঙ্কে রয়েছে বিভিন্ন স্কিম

ট্রাক্টর কেনার জন্য একাধিক গ্রামীণ ব্যাঙ্কে রয়েছে বিভিন্ন স্কিম

এর সঙ্গে সঙ্গেই অনেক ছোট চাষিই নিজস্ব ট্রাক্টর কেনার দিকেও ঝুঁকছেন বলে জানা যাচ্ছে। সাধারণত মোট দামের ২৫-৩০ শতাংশ ডাউন পেমেন্টেই কৃষকেরা ট্রাক্টর গুলি ডিলারদের থেকে নিজেদের হাতে পেয়ে যান। একটা ট্রাক্টরের গড় মূল্য যেখানে ৬-৭ লাখের কাছাকাছি সেখানে ২ লাখ টাকার ডাউন পেমেন্টেই ট্রাক্টর ক্রয় করতে পারেন কৃষক। এর জন্য বিভিন্ন গ্রামীণ ব্যাঙ্ক এবং এনবিএফসি-র বিভিন্ন স্কিমও রয়েছে।

৫০০০-র ডাউন পেমেন্টে ট্রাক্টর বিক্রি

৫০০০-র ডাউন পেমেন্টে ট্রাক্টর বিক্রি

এদিকে কৃষি যন্ত্রাংশ বিক্রির সংস্থা মাসি ফার্গুসন গত সপ্তাহে মাত্র ৫০০০ টাকার ডাউন পেমেন্টে ট্রাক্টর বিক্রির একটি নতুন স্কিম নিয়ে আসে বলে জানা যাচ্ছে। অন্যদিকে রবি শস্যের চাষের পর এবং বর্ষার সময়ে ট্রাক্টর বিক্রি চাহিদা গোটা দেশ জুড়েই আগামীতে আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি খাদ্যশস্যের চাহিদা বাড়লে উৎপাদন বৃদ্ধির জন্য ট্রাক্টর সহ অন্যান্য যন্ত্রাংশের চাহিদা যে বাড়বে তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+