এখন নেই পর্যাপ্ত বৃষ্টি! ঘটা করে হয়ে গেল ব্যাঙের বিয়ে

আবহাওয়া দফতর বলছে, রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে। কিন্তু এখনও তেমন ভাবে বৃষ্টির দেখা নেই। ফলে মাটি ফেটে যাচ্ছে, বৃষ্টি না হওয়ার কারণে খরা প্রবন এলাকা গুলিতে সমস্যায় পড়েছে কৃষকরা।

আবহাওয়া দফতর বলছে, রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে। কিন্তু এখনও তেমন ভাবে বৃষ্টির দেখা নেই। ফলে মাটি ফেটে যাচ্ছে, বৃষ্টি না হওয়ার কারণে খরা প্রবন এলাকা গুলিতে সমস্যায় পড়েছে কৃষকরা। কৃষি কাজে ব্যাঘাত তৈরি হয়েছে। তাই এবার ব্যাঙের বিয়ের আয়োজন দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকে।

এখন নেই পর্যাপ্ত বৃষ্টি! ঘটা করে হয়ে গেল ব্যাঙের বিয়ে

গ্রামবাসীদের একাংশের বিশ্বাস, ব্যাঙের বিয়ে দিলেই নাকি বৃষ্টি হবে গ্রামে গ্রামে। তাই কয়েকটি গ্রামের মানুষরা মিলে ব্যবস্থা করেছে ব্যাঙ-এর বিয়ের অনুষ্ঠান। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের লস্কর হাঁটের দৌড়গঞ্জ গ্রামের।

জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক খরা প্রবন। এলাকার কৃষিকাজ মূলত বৃষ্টিপাতের ওপরই নির্ভর করে। কৃষিতে বাধার কারণে রীতিমত অনুষ্ঠান করে ২টি ব্যাঙের বিয়ের ব্যবস্থা করেন গ্রামবাসীরা৷ প্রায় ১০টি গ্রামের মানুষ হাজির হয় ওই বিয়ের অনুষ্ঠানে। ঢাক,বাজনা বাজিয়ে কলাগাছের সঙ্গে ব্যাঙের বিয়ে দেওয়া হয়। তা দেখতে প্রচুর মানুষ ভিড় করে ওই অনুষ্ঠানে।

এখন নেই পর্যাপ্ত বৃষ্টি! ঘটা করে হয়ে গেল ব্যাঙের বিয়ে

গ্রামবাসী কনক সরকার জানান, বৃষ্টিপাতের অভাবে কৃষিকাজের খুব সমস্যা হচ্ছে। তাদের বিশ্বাস ব্যাঙের বিয়ে দেওয়া হলে, তবেই নাকি বৃষ্টি হবে। তাই তারা মেতে উঠেছেন ব্যাঙের বিয়ের অনুষ্ঠান করার জন্য । কৃষি নির্ভর গ্রামে সব ধর্মের মানুষেরই বসবাস। তাই বৃষ্টির আশায় সকলেই মেতেছে এই বিয়ের অনুষ্ঠানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+