দেশব্যপী লকডাউনের মধ্যেও বন্ধ থাকবে না কৃষিকাজ, নির্দেশ কেন্দ্র সরকারের
সারাদেশ কার্যত তালাবন্ধ করোনার জেরে, হেলে পড়েছে অর্থনীতি, টান পড়েছে বাজারেও। দেশের মানুষ চাতকের মত তাকিয়ে রয়েছে সুদিনের আশায়। হুহু করে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা বহাল থাকলেও যোগান কোথায়? এরমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন দেশব্যাপী লকডাউনের কোনোও প্রভাব পড়বে না কৃষিক্ষেত্রে, চলবে কৃষিকাজ।

লকডাউনে থেমে থাকবে না কৃষিকাজ
দেশের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। ১৩১ কোটির দেশে মহামারী রুখতে দুর্ভিক্ষ দেখা দেবে না তো? এই চিন্তায় ইতিমধ্যেই তোলপাড় দেশের বিশেষজ্ঞ মহল। এদিন কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়,জনসাধারণের প্রয়োজনীয় পরিষেবা এবং বাজারে খাদ্য দ্রব্যের যোগান সুনিশ্চিত করতে অব্যাহত থাকবে কৃষিকাজ।

বন্ধ উড়ান, ট্রেন সহ সমস্ত অন্তর্দেশীয় পরিবহন
গত ২৪ শে মার্চ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মন্ত্রী উড়ান, রেল সহ সমস্ত আন্তঃদেশীয় গণপরিবহন গুলির উপর নিষেধাজ্ঞা জারি করেন। বন্ধ সরকারি বেসরকারি বেশির ভাগ কর্মক্ষেত্র। কিন্তু, এই পরিস্থিতিতে গ্রামীণ অর্থনীতি একেবারেই ধসে পড়ার মুখে এসে দাঁড়িয়েছিল। লক্ষ লক্ষ কৃষক ফসল বপন করেও তুলতে পারছিলেন না। এদিনে প্রয়োজনীয় পরিষেবার আওতায় কৃষিকাজকে রেখে লকডাউন থেকে কৃষিব্যবস্থাকে সম্পূর্ণ অব্যাহতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিরাপদ উপায়েই চলবে কৃষিকাজ
বিবৃতিতে জানানো হয়, ফসল বপন থেকে শুরু করে ফসল তোলা সমস্ত কাজই করতে পারবেন কৃষকরা। খোলা থাকবে কৃষির প্রয়োজনীয় সরঞ্জামের সমস্ত দোকান। তবে মহামারী থেকে বাঁচতে কীভাবে নিরাপদ ও সুরক্ষিত থেকে এই কৃষিকাজ সম্পন্ন হবে তা নিয়ে শীঘ্রই সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications