Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ক্যানসার আর অভাব কেড়ে নিল 'পান সিং তোমর' খ্যাত এই অভিনেতার প্রাণ

কিডনি আর ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন দীর্ঘদিন ধরে,শেষে সমস্ত লড়াই শেষ করে চলে গেলেন 'পান সিং তোমার' খ্যাত অভিনেতা সীতারাম পাঞ্চাল।

কিডনি আর ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন দীর্ঘদিন ধরে,শেষে সমস্ত লড়াই শেষ করে চলে গেলেন 'পান সিং তোমর' খ্যাত অভিনেতা সীতারাম পাঞ্চাল। ৫৪ বছর বয়সেই তাঁকে হার মানতে হল দুরারোগ্য ক্যানসারের কাছে। বৃহস্পতিবার সকাল ৭:৪৫ মিনিট নাগাদ মারা যান তিনি।

বহু বলিউড অভিনেতাকেই বহুরকমের লড়াই করে যেতে হয় শুধুমাত্র নিজের বেঁচে থাকার জন্য। ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই তো অনেক দূরের বিষয় তাঁদের কাছে। এমনই একজন সীতারাম পাঞ্চাল। ১৯৯৪-এ 'ব্যান্ডিট কুইন'-এ লালারাম, ২০১০-এ 'পিপলি লাইভ'-এ ভাইঠাকুর এবং চলতি বছর 'জলি এলএলবি টু'-তে নজর কেড়েছিলেন এই অভিনেতা।

ক্যানসার আর অভাব কেড়ে নিল 'পান সিং তোমার' খ্যাত এই অভিনেতার প্রাণ

থিয়েটারের দুনিয়া পেরিয়ে বহু কাঠখড় পুড়িয়ে বলিউডে চরিত্রাভিনেতা হিসাবে মুখ দেখাতে পেরেছিলেন সীতারাম।'স্লামডগ মিলিওনেয়র', 'পান সিংহ তোমর', 'লজ্জা', 'হল্লা বোল', 'দ্য লেজেন্ড অব ভগত সিংহ' সহ বহু ছবিতেই তাঁকে চরিত্রাভিনেতার ভূমিকায় দেকা গিয়েছে। বলিউডে নিজের টিকে থাকা লড়াইয়ের মধ্যেই হঠাৎই তাঁকে গ্রাস করতে থাকে মারক ক্যানসার। ধীরে ধীরে অভিনেতা হওয়ার সমস্ত স্বপ্নে থাবা বসায় এই দুরারোগ্য রোগ। অর্থবলের দিক থেকে কমজোরি হওয়ায়, দৈন্যতা আর ক্যানসার তাঁকে একসঙ্গে একটু একটু করে গিতে থাকে।

ক্যানসার আর অভাব কেড়ে নিল 'পান সিং তোমার' খ্যাত এই অভিনেতার প্রাণ

গত ১০ মাস খুবই অসুস্থ ছিলেন তিনি। গত সপ্তাহেই স্ত্রী ও পুত্রের সঙ্গে বিবাহ বার্ষিকীও উদযাপন করেন তিনি। বিভিন্ন আর্টিস্ট ফোরাম থেকে আর্থিক সাহায্যও শেষকালে পান সীতারাম। কিন্তু সবাইয়ের লড়াইয়ের সঙ্গে নিজের যুদ্ধও শেষ করে চলে যান এই অভিনেতা। রেখে গেলেন তাঁর মঞ্চ, রেখে গেলেন তাঁর অভিনয়ের মুখোশ। নিজেকে জড়িয়ে নিলেন এক কড়া বাস্তাবের চাদরে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+