খড়দহে ট্রেন-গাড়ি সংঘর্ষ! অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা
খড়দহে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। খড়দহ স্টেশনের পাশেই লেভেল ক্রসিং-এ এদিন হাজারদুয়ারি এক্সপ্রেস এবং দুটি গাড়ির সংঘর্ষ হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লেভেল ক্রসিং-এ সতর্কতামূলক আওয়াজ হওয়ার পরেও একনম্বর লাইনের দিক থেকে একটি টাটা সুমো-সহ দুটি গাড়ি ঢুকে পড়ে। তারপরেই দুই দিকের গেট পড়ে যায়। পার হতে না পেরে গাড়ি দুটি চার নম্বর লাইনের পাশে দাঁড়িয়ে পড়ে।

সেই সময় চারনম্বর লাইন দিয়ে ডাউন হাজার দুয়ারি এক্সপ্রেস কলকাতা স্টেশনের দিকে যাচ্ছিল। ওই এক্সপ্রেস ট্রেনের সঙ্গে দুটি গাড়ির ঘষা লাগে। তবে এই ঘটনায় হাজারদুয়ারি এক্সপ্রেস কিংবা ওই গাড়ি দুটির কোনও যাত্রীর কোনও আঘাত লাগেনি।
তবে এই দুর্ঘটনার জেলে খড়দহের ওপর দিয়ে আধঘন্টার মতো ট্রেন চলাচল বন্ধ থাকে। লেভেল ক্রসিংয়ে স্থানীয় মানুষজন ভিড় জমান। পরে অবশ্য ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়ির চালক দাবি করেছেন, স্থানীয় ট্রাফিক পুলিশের কর্মী তাঁকে যেতে বলেছিলেন। তিনি ও ওপর একটি গাড়ি এক নম্বরের দিক থেকে ঢোকার পরে গেট ফেলা হয়। তবে ঘটনা অনুমান করে গেটম্যান পালিয়ে যান বহলে দাবি করেছেন তিনি এবং অন্য প্রত্যক্ষদর্শীরা। এক্ষেত্রে সিগন্যাল ও গেটম্যানের সমন্বয়ের অভাব রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।
অন্যদিকে পূর্ব বেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সতর্কতামূলক সাইরেন বাজার পরেও জোর করে গাড়ি দুটি লেভেল ক্রসিং-এ ঢুকে পড়ে। ওই দুই গাড়ির চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হাঁশিয়ারি দিয়েছেন তিনি। এব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গেও রেল কথা বলবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications