বসন্তের রং আরও দ্বিগুণ হবে, বেড়িয়ে আসুন কলকাতার কাছেই এই পাহাড়ি গ্রাম থেকে
বেড়িয়ে আসুন পুরুলিয়ার মুরুগুমা গ্রাম থেকে
ছবির মত গ্রাম বললে ভুল হবে না। মুরুগুমা ড্যাম পুরুলিয়া সবচেয়ে সুন্দর জলাধার বললে ভুল হবে না। সেই জলাধার দেখতে অনেক পর্যটক আসেন। কিন্তু অনেকেই জানেন না এই মুরুগুমা গ্রামের কথা। ছবির মত সুন্দর গ্রাম এটি। পলাশ আর কৃষ্ণচুরার লাল রঙে রঙিন হয়ে রয়েছে এখন। দোলের ছুটিতে অনেকেই পুরুলিয়ায় যান। এবার পুরুলিয়ার এই অফবিট জায়গা থেকে বেড়িয়ে আসন।

বসন্তে পুরুলিয়া
বসন্ত এলেই পুরুলিয়ার রং একেবারে অন্যরকম হয়। চারিদিকে রঙিন ফুলের সমাহার। লাল মাটির জেলা আরও লাল হয়ে ওঠে পুরুলিয়া। শিমূল পলাশের রঙে লাল হয়ে ওঠে গোটা পুরুলিয়া। দোল পূর্ণিমায় তাই পর্যটকদের ঢল নামে পুরুলিয়ায়। অযোধ্যা পাহাড় থেকে শুরু করে পুরুলিয়ার একাধিক জায়গায় ভিড় করেন তাঁরা। এবারও যে পুরুলিয়ায় ভিড় হবে তাতে কোনও সন্দেহ নেই। কারণ শান্তিনিকেতনের দরজা বন্ধ। সেখানে আর পর্যটকরা প্রবেশ করতে পারবেন না। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে।

মুরুগুমা গ্রাম
পুরুলিয়ার এক অফবিট ডেস্টিনেশন মুরুগুমা গ্রাম। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। পুরুলিয়ার জনপ্রিম মুরুগুমা ড্যামের পাশেই রয়েছে আদিবাসীদের এই গ্রাম। এখানে এলে সাঁওতালিদের জীবনযাত্রা দেখার পাশাপাশি লালমাটির দেশের সুন্দর একটা গ্রামে থাকার অভিজ্ঞতা পাবেন। তার সঙ্গে উপরি পাওনা মুরুগুমা ড্যাম। দোলের ছুটির মজা দ্বিগুণ হয়ে যাবে এখানে। পূর্ণিমার চাঁদের আলোয় আরও মোহময়ী হয়ে ওঠে এই মুরুগুমা ড্যাম।

কী কী রয়েছে দেখান
এখানকার সবচেয়ে আকর্ষনীয় জায়গা মুরুগুমা জলাধার দেখার পাশাপাশি জলাধারের একাধিক পয়েন্ট রয়েছে। যেমন একটা পয়েন্ট রয়েছে সুইসাইড পয়েন্ট। নাম শুনলেই অদ্ভুত লাগবে। যদিও সেরকম কোনও যোগ নেই এই পয়েন্টটার সঙ্গে। সেই সঙ্গে রয়েছে এক সাঁওতালি গ্রাম। যে গ্রামের গ্রামবাসীদের আঁকা ছবি মুগ্ধ করে সকলকে। সন্ধে বেলায় ছৌ নাচের আসরও রয়েছে।

কী করে যাবেন
মুরুগুমা গ্রাম যেতে হলে ট্রেনে পুরুলিয়া যেতে হবে। হাওড়া স্টেশন থেকে একাদিক ট্রেন ছাড়ে পুরুলিয়ার দিকে। পুরুলিয়া স্টেশনে পৌঁছে সেখান থেকে বাসে করে যেতে হবে বেগুনকোদর। সেখান থেকে আবার মুরুগুমা সেখানে থাকার জন্য একটা বেশ কয়েকটি হোম স্টে রয়েছে। দোলের জন্য বিশেষ আয়োজনও করে থাকে এই হোম স্টে গুলি।
ছবি সৌজন্য: ইন্ডিয়ারেলইনফো/ফেসবুক












Click it and Unblock the Notifications