প্রাকৃতিক শোভা উপভোগ করতে ঘুরে আসুন কাশ্মীরের এই হ্রদগুলিতে

কাশ্মীর হল এমন একটি জায়গা যেটি ঘুরতে যেতে সকলেরই খুব পছন্দ করেন। তাছাড়া জায়গাটি স্বপ্নের মতন জায়গা। স্বর্গ বললে এটিকে কম বলা হয়। তবে এখানে গেলে এমন কিছু হ্রদ রয়েছে, যা দেখলে আপনার ভালো লাগে। যেটি না দেখলে আপনার হয়তো কাশ্মীর ঘরেই বৃথা থেকে যাবে। পারলে এই জায়গাটিতে একবার হলেও ঘুরে আসবেন। জেনে নিন কাশ্মীরের বিখ্যাত হ্রদ কোনগুলি।

সুরিনসার ও মনসার হ্রদ

সুরিনসার ও মনসার হ্রদ

আপনি যদি কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই একবার হলে এই হ্রদগুলিতে ঘুরে আসুন। খুব রোমান্টিক, শান্তিপূর্ণ জায়গাটি। যখন এখানে সূর্য অস্ত যায় তখন যদি হ্রদের পাড়ে দাঁড়িয়ে আপনি সূর্যাস্ত দেখেন তাহলে আপনার মন ভরে যাবে।

নিগেন লেক

নিগেন লেক

নিগেন সম্পকে অনেকেই জানেন না। যা নাগিন নামে পরিচিত। যদি আপনি শান্ত , নিরিবিলি জায়গা পছন্দ করেন, তাহলে অবশ্যই কাশ্মীরে এসে এই নিগেন লেক একবার ঘুরে যাবেন। জল ও পাহাড় দুটোই দেখতে পাবেন এই হ্রদ থেকে।

মানসবল লেক

মানসবল লেক

কাশ্মীরের সবথেকে বিখ্যাত, রোমান্টিক জায়গা হল মানসবল লেক। এখানে নানা ধরনের পাখি রয়েছ্যে। পর্যটকদের চাহিদা মেটাবার জায়গা এটি। ভাবছেন তো কেন একথা বললাম! পর্যটকদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্য এখানে আসেন তাই।

 কাউসার হ্রদ

কাউসার হ্রদ

কাউসার হ্রদ কনসারনাগ নামেও পরিচিত। কাশ্মীরের পীর পাঞ্জালের আরেকটি চমকপ্রদ জায়গা হল হল কাউসার। প্রকৃতিপ্রেমী এবং নির্জন প্রকৃতি যারা ভালোবাসেন তারা একবারও এখানে ঘুরে যান। এখানে এলে আপনার বাড়ি ফিরতে ইচ্ছা করবে না।

বিষণসার লেক

বিষণসার লেক

এই সুন্দর হ্রদটি সোনমার্গের কাছে অবস্থিত। ৩৭১০ মিটার উচ্চতায় এটি অবস্থিত ।এটি কাশ্মীরের আরেকটি উচ্চতম হ্রদ। যা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন।

গঙ্গাবল লেক

গঙ্গাবল লেক

গঙ্গাবল লেককে হারমুখী গঙ্গাও বলা হয়। এটি ৩৫৭০ মিটার উচ্চতায় অবস্থিত। এই রাত্রিতে বাদামী রঙের দেখায় এবং এখান থেকে রামধনু আপনি দেখতে পাবেন। এখানকার পাহাড় পুরো দুধ সাদা। যা দেখে চোখ ফেরাতে পারবেন না আপনিও।

 উলার লেক

উলার লেক

শ্রীনগর থেকে মাত্র দু ঘন্টার পথ বান্দিপুরা জেলায় অবস্থিত উলার লেক। এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল এটি। বন্যাতেও এটি খুব শান্ত থাকে।

 গডসার লেক

গডসার লেক

এটি ইয়েমসার লেক নামেও পরিচিত। কাশ্মীরের গান্দেরবাল জেলায় অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উচ্চতায় অবস্থিত। যদি আপনি কাশ্মীর ঘুরতে যান অবশ্যই এই গডসার লেক ঘুরে আসবেন।

ডাল লেক

ডাল লেক

এই লেক দেশের অন্যতম বিখ্যাত লেক। ডাল লেক কাশ্মীরের প্রাণকেন্দ্র। এখানে গেলে হাউসবোট অবশ্যই চড়বেন। সঙ্গিনীর সঙ্গে কাশ্মীর যাবেন, আর ডাল লেক ঘুরবেন না, তাই হয় নাকি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+