Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Travel: ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমিকাকে নিয়ে একান্তে সময় কাটিয়ে আসুন কলকাতার এই জায়গাগুলিতে

শহর জুড়ে চলছে ভালোবাসার মরসুম । কারণ রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে। আর এবিশেষ দিনের জন্য অপেক্ষা করে রয়েছেন প্রায় সকলেই। ভ্যালেন্টাইন্স ডে দিন আপনি আপনার সঙ্গীকে নিয়ে কোথায় ঘুরতে যাবেন, তা নিয়ে বোধহয় খুব চিন্তিত আপনিও!

চিন্তা না করে আপনি কিন্তু কলকাতার এই জায়গাগুলিতে ঘুরতে যেতেই পারেন। এই জায়গাগুলির মত রোমান্টিক স্পট কিন্তু আর পাবেন না। তাছাড়া এখানকার মনোরম দৃশ্য আপনাকে আরও মনোমুগ্ধ করে তুলবে। জানেন সেই জায়গাগুলোর মধ্যে কী কী রয়েছে?

victoria

  • ভিক্টোরিয়া মেমোরিয়াল

প্রেমিক-প্রেমিকারা কিন্তু প্রায় সময়েই ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে যান। যদি আপনি এখন না যান তাহলে এই ভালোবাসার দিবসে অবশ্যই এই জায়গাটিতে আপনি ঘুরে আসুন। এখানে গেলে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক ভাবে সময় কাটাতে পারবেন। এখানে আপনি কিন্তু আপনার জীবনসঙ্গীর সঙ্গে হাঁটতে পারবেন। আপনি অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। আশা করি আপনার ভালো লাগবে।

  • প্রিন্সেপ ঘাট

প্রিন্সেপ ঘাটে সব সময়েই ভিড় থাকে। তা সরস্বতী পুজো কিংবা শীতের মরসুমে। তাই ভ্যালেন্টাইন্স ডেতে একবার আপনিও ঢুঁ মারুন! গঙ্গার পাড়ে বসে প্রেমিকার হাতে হাত রেখে গরম এক কাপ চায় চুমুক দিলে আশা করি মন্দ লাগবে আপনারও। সেই সঙ্গে জীবনসঙ্গীর সঙ্গে সূর্যাস্ত দেখতে ভালো লাগবে। শান্তিপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে মনের কথাও শেয়ার করতে পারবেন।

  • পার্কস্ট্রিট সমাধিক্ষেত্র (কবরস্থান)

এই জায়গার নাম শুনে নিশ্চয়ই অবাক লাগছে। এই জায়গাটি কিন্তু বর্তমানে বেশ জনপ্রিয়। এখানে গেলে অনেক ধরনের গাছ দেখতে পাবেন। তাছাড়া অনেক কবরস্থান দেখতে পাবেন। যদি আপনি জীবনসঙ্গীর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে একটু অন্য ভাবে কাটাতে চান, তাহলে কিন্তু একবার ঘুরে আসতে পারেন এই জায়গায়।

  • ইন্ডিয়ান কফি হাউস

কলকাতার পুরনো ঐতিহ্যের মধ্যে কফি হাউস একটি। এটি কলেজস্ট্রিটে রয়েছে। কফিতে চুমুক দিয়ে হাতে হাত রেখে উষ্ণ স্পর্শে আপনার জীবন সঙ্গীকে ভালোবাসার কথা উজাড় করে দেন, তাহলে আশা করি আপনাদের মধ্যে সম্পর্ক আরও মধুর হবে।

  • বোটানিক্যাল গার্ডেন

বর্তমানে বোটানিক্যাল গার্ডেন কিন্তু সকলের জন্য খুব জনপ্রিয় একটি জায়গা। বিশেষ যত যারা প্রকৃতিপ্রেমী কিংবা যারা প্রেম করতে ভীষণ পছন্দ করেন, তাও আবার শান্ত পরিবেশে তারা অবশ্যই ভ্যালেন্টাইন্স ডেতে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন বোটানিক্যাল গার্ডেন। সবুজ ঘাস, ফুলের সুবাসে মাতোয়ারা হয়ে আপনি কিন্তু সঙ্গীর সঙ্গে দু পা এখানে হাঁটতে পারেন। এটি দম্পতিদের জন্য সেরা জায়গা। তাই কলকাতার এই স্পটগুলিতে আপনি জীবন সঙ্গীর সঙ্গে ভ্যালেন্টাইন্সে ডেতে আনন্দের সঙ্গে সময় কাটিয়ে আসতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+