Travel: হাতে চার দিনের ছুটি! চলে আসুন ভারত-ভুটান সীমান্তের এই অচেনা গ্রামে
মার্চ মাসে বেশ কয়েকটা ছুটি রয়েছে। তার মধ্যে দোলের ছুটিটা বেশ অনেকটা। এই সময় কাছে অথচ একটু দূরে বেড়ানোর প্ল্যান করাই যায়। কোথায় যাবেন ভাবনা চিন্তা করছেন। দোলের হট ফেবারিট পুরুলিয়া বা শান্তিিনকেতন ছাড়াও রয়েছে এমন একটি অফবিট লোকেশন ।
সেটি অবশ্য পুরুলিয়া বা শান্তিনিকেতন নয়। সেই জায়গাটি একটু দূরের ডুয়ার্সে। নাম তুরতুরী গ্রাম। একেবারে ভারত-ভুটান সীমান্তের এখটি ছোট্ট পাহাড়ি গ্রাম। ভোট রাজনীতি আর খবরের কোলাহল থেকে কটা দিন অনেকটা দূরে কাটিয়ে আসতে চাইলে এই জায়গাটি চলে আসু।

এখানে আসতে হলে প্রথমে পৌঁছতে হবে নিউ আলিপুরদুয়ার স্টেশন। সেখান থেকে গাড়িতে সোজা চলে আসুন এই গ্রামে। ভারত-ভুটান সীমান্তের শেষ গ্রাম তুরতুরি। চারিদিকে পাহাড় আর সবুজের ছোঁয়া। দেখার জায়গার অভাব নেই। অর্থাৎ সাইড সিইংয়ের জন্য ঘুরে নিতে পারেন ভুটান ঘাট পাহাড়, বক্সা টাইগার রিজার্ভ। রায়ডাল নদী বয়ে গিয়েছে গ্রামের পাশ দিয়েছ
দোল পূর্ণিমার রাতে সম্মোহন তৈরি করবে সেই জায়গা তাতে কোনও সন্দেহ েনই। পূর্ণিমার জ্যোৎস্নায় মায়াবী হয়ে উঠবে চারিপাশ। নিশুত রাতে কে যেন কানে কানে কথা বলে যাবে। অসম্ভব সুন্দর সেই জায়গা। অসম্ভব সুন্দর তার চারিপাশ। তুরতুরীতে মাঝে মধ্যেই বন্য জ ন্তুদের দেখা মেলে। কাজেই কে বলতে পারে হোমস্টের ঘরে বসেই দেখা পেয়ে গেলেন কারোর একটা। ছুটতে হল না জঙ্গলে।
কাছেই রয়েছে চিলাপাতার জঙ্গলও। চিলাপাতার কিছু ঐতিহাসিক গুরুত্ব ও আছে। আবা ঘুরে নিতে পারেন ডুয়ার্সের রানি জয়ন্তিতেও। জয়ন্তির সৌন্দর্যের কথা না হয় আলাদা করে নাই বললাম। যেখানে হাতিরা দল বেঁধে চলে আসে নদীতে জল খেতে। পূর্ণিমায় আলোয় সেই বন্য সৌন্দর্য আরও অসাধারণ হয়ে ওঠে।












Click it and Unblock the Notifications