Travel: ফেব্রুয়ারির শীতে ঘুরে আসুন মাত্র ৪ ঘণ্টার দূরত্বের এই জায়গায়
ফেব্রুয়ারি মাস মানেই শীত বিদায়ের মাস। ইতিমধ্যেই অনেকে পরিকল্পনা করে ফেলেছেন তাঁদের জন্য় অপেক্ষা করছে এই সেরা ডেস্টিনেশনটি। শহর থেকে মাত্র চার ঘণ্টা দূরত্বে রয়েছে সেই জায়গা। আরাবল্লি পর্বত মালার মাঝে সে এক স্বর্গীয় জায়গা।
অনেকেই ফেব্রুয়ারি মাসে রাজস্থান বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন। ফেব্রুয়ারি মাস এমনিতেই রাজস্থানে বেড়ানোর সেরা সময়। কারণ এই সময় সেখানে খুব শীতও থাকে না আবার খুব গরমও থাকে না। শীতকালে আবার অতিরিক্ত ঠান্ডা সেকারণে ফেব্রুয়ারি মাসেই রাজস্থান বেড়ানোর সেরা সময়।

রাজস্থান ভ্রমণ মানেই পর্যটকরা গুটি কয়েক জায়গাতেই যান। জয়পুর, উদয়পুর এই জায়গাগুলিতেই বেশি যান তাঁরা। আবার দিল্লি থেকে অনেকেই এই সময় উইকেন্ডে কাছে পিঠের কোনও জায়গায় বেড়াতে যেতে চান। তাঁদের জন্য অপেক্ষা করছে রাজস্থানের এই অচেনা জায়গা।
দিল্লি থেকে জয়পুর এখন পৌঁছে যাওয়া যাচ্ছে চার ঘণ্টার মধ্যেই। ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে চলে গাড়ি। এক ঘণ্টা সফ করলেই দিল্লির আবহাওয়া থেকে বেরিয়ে পড়তে পারবেন। ঢুকে পড়া যাবে মরুরাজ্যের সীমানায়। আর ঘোলাটে আকাশ তখন দেখা যাবে না। হাইওয়ের পাশে তৈরি হয়েছে অনেক সুন্দর সুন্দর হোটের, রেস্তোরাঁ, রিসর্ট। সেখানেই রয়েছে জামুয়া রামগড় বলে একটি জায়গা।
জয়পুর থেকে খুব বেশি দূরে নয় তবে আরাবল্লি পর্বতমালার পাদদেশে এই জায়গায় মরুরাজ্যের এক অন্যরকম অনুভূতি পাবেন পর্যটকরা। সাধারণ রাজস্থান মানেই সকলে সবার আগে জয়পুরে ছোটেন সেকারণে এখানে খুব বেশি পর্যটকদের আনাগোনা নেই। আবার কাছেই রয়েছে আরেকটি জায়গা যার নাম অনুপুরা। এখান থেকেও জয়পুর খুব কাছে। তবে পর্যটকদের ভিড় নেই।
এখানে পর্যটকদের জন্য স্থানীয়রা মেলা বসান। সেখানে রাজস্থানি নানা রকমের হস্তশিল্পের জিনিস পাওয়া যায়। তার সঙ্গে রাজস্থানী ট্র্যাডিশনাল খাবারও পাওয়া যায়। একেবারে গরম গরম খাবার তৈরি করে দেন সেখানকার বাসিন্দারা। রাজস্থানী মাটির উনুনে তৈরি হয় সেটি। রাজস্থানের রুক্ষতা সেখানে নেই রয়েছে মনোরম একটি পরিবেশ। চারিদিকে সবুজের হাতছানি। সব মিলিয়ে সুন্দর একটি জায়গা।












Click it and Unblock the Notifications