Travel: ভূস্বর্গের চেয়ে কোনও অংশে কম সুন্দর নয়, বেড়িয়ে আসুন দার্জিলিংয়ের কাছে এই ভ্যালি থেকে

দার্জিলিংয়ের কাছেই রয়েছে অফবিট একটি জায়গা যার সৌন্দর্য ভূস্বর্গের থেকে কোনও অংশে কম নয়। এখানে যেতে হলে গাড়িতে যাওয়ার থেকে ট্রেক করে যাওয়াই ভাল। কারণ ট্রেকিংয়ের পথে আরও সুন্দর উপভোগ্য হয় এখানকার সৌন্দর্য।

সামেনদেন এবং গোরখে। সান্দাকফু যাওয়ার পথে পড়ে এই দুটি জায়গা। দার্জিলিং পাহাড়ে এমন সুন্দর উপত্যকা বড় বেশি দেখা যায় না। সামেনদেন। একে স্বপ্নের গ্রাম বললে ভুল হবে না। দার্জিলিং জেলার প্রান্তিক দুটি গ্রাম এটি। ফালুটের ঠিক নিচে রয়েছে এই দুটি জায়গা।

Travel

যাঁরা ট্রেক করে এখানে পৌঁছন তাঁদের এই ভূসর্গ দেখার সৌভাগ্য হয়। অসম্ভব সুন্দর এই দুটি গ্রাম। দার্জিলিংয়ের ভূসর্গ বললে ভুল হবে না। যাঁরা ট্রেকিং আর অ্যাডভেঞ্চার ভালোবাসের তাঁদের জন্য সেরা জায়গা এই গোরখে আর সামানদেন। এখানে যাওয়ার পথ অসাধারণ। উঁচু উঁচু পাইনের এই জঙ্গলের মাঝে সরু সর্পিল পথ। ফুলে সাজানো ঘরবাড়ি। আর ন্যাসপাতির বাগান দেখা যায়।

সামানদেনকে সাইলেন্ট ভ্যালিও বলা হয়ে থাকে। ছবির মতো সুন্দর গ্রাম। নিশব্দ একটি জায়গা। পাহাড়ের ভ্যালির মাঝে মাঝে ছোট ছোট রঙিন বাড়িঘর। ছোট ছোট হোমস্টে রয়েছে এখানে। সামানদেন বা গোরখে থেকে যাওয়া পর্যটকদের পক্ষে সবচেয়ে ভাল। যেহেতু এখনও এখানে গাড়ির পথ তেমন ভাবে তৈরি হয়নি। তাই পর্যটকদের কোলাহল এখানে নেই। প্রকৃতির নির্ভেজাল সৌন্দর্য উপভোগ করা যায় এখানে।

Travel

সামানদেনে যাঁরা আসতে চান তাঁরা গাইড িনয়ে আসতে পারেন। মাল বয়ে নিয়ে যাওয়ার জন্য ঘোড়ার ব্যবস্থাও রয়েছে। কাজেই এখানে আসার আগে আগে থেকে হোমস্টে বুক করে নিন। তাঁদের বললে তাঁরাই ট্রেকিংয়ের সব ব্যবস্থা করে দেন। এমনকি গাইডের ব্যবস্থাও করে দেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+