Travel: প্রপোজ ডেতে মনের মানুষকে নিয়ে ঘুরে আসুন এই রোমান্টিক জায়গাগুলিতে

ভালোবাসার মাস শুরু হয়ে গেছে। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভালোবাসার সপ্তাহ। রোজ ডে থেকে ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত চুটিয়ে মজা করবেন সকলে। আর এই সময়ে একটি বিশেষ দিন হল প্রপোজ ডে।

যা পালন করবেন সকলে ৮ ফেব্রুয়ারি। প্রপোজ ডেতে আপনি আপনার মনের মানুষকে নিয়ে এই জায়গাগুলিতে ঘুরতে যেতে পারেন। এতে কিন্তু আপনার ভালোবাসার মানুষ খুব খুশি হবেন। জানুন প্রপোজ ডেতে আপনি মনের মানুষকে নিয়ে কোথায় ঘুরতে যাবেন।

propose day travel

  • সমুদ্র সৈকত

এই বিশেষ দিনে আপনি কিন্তু গোয়া, আন্দামান বা লাক্ষা দ্বীপের মতো জায়গা গুলিতে ঘুরতে যেতে পারেন। যদি আপনি সমুদ্র ভালোবাসেন, তাহলে এখানে যেতেই পারেন। এখানে সমুদ্রের ঢেউ, শান্ত পরিবেশে আপনি কিন্তু আপনার জীবন সঙ্গীকে নিয়ে রোমান্টিক জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারেন। এখানে সূর্যাস্ত থেকে সূর্যোদয় দেখতে একদম ভুলবেন না। ক্যান্ডেল লাইট ডিনার করতে কিন্তু একদমই ভুলবেন না।

  • পাহাড়

যদি আপনার জীবনসঙ্গী পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসেন। যেমন- মানালি, সিমলা, মুসৌরি, আউলির মতো জায়গায় আপনি যেতে পারেন । এখানকার সুন্দর উপত্যকা, শীতল বাতাসে আপনি কিন্তু মুগ্ধ হবেনই। তুষারপাত দেখতেও আপনার কিন্তু বেশ ভালো লাগবে। এই রোমান্টিক জায়গাগুলিতে গেলে অবশ্যই রোপওয়ে চড়বেন। আর তাছাড়া এখানে গেলে সাইট সিন করতে একদম ভুলবেন না।

  • হ্রদ

যদি আপনি কাছে পিঠে কোথাও ঘুরতে চান কিংবা কোন হ্রদ দেখতে চান, তাহলে অবশ্যই উদয়পুরের পিচোলা লেক, নৈনিতাল হ্রদের মতো শান্ত জলে বোটিং করতে একদম ভুলবেন না। এখানে আপনার সঙ্গীর হাতে হাত রেখে মনের কথা বলে প্রপোজও আপনি করতে পারেন। আবার এখানে গিয়ে আপনি তাকে রিংও গিফট করতে পারেন। এই জায়গাটি কিন্তু অসাধারণ। এখানে গেলে আপনার কিন্তু আর বাড়ি ফিরতে ইচ্ছা করবে না।

  • সবুজ পরিবেশ

দিল্লির লোধি গার্ডেন, মহীশূরের বৃন্দাবন গার্ডেন, চণ্ডীগড়ের রক গার্ডেনে আপনি আপনার জীবন সঙ্গীকে নিয়ে ঘুরে আসতে পারেন। এই ভালোবাসার মাসে সেখানে গেলে তিনি যেমন খুশি হবেন, তেমন আপনার প্রতি ভালোবাসাও কিন্তু তা বাড়বে। তাই প্রপোজ ডেতে আপনার মনের মানুষকে প্রপোজ করতে এই জায়গায় আপনি আসুন ঘুরতে যান। এখানে গেলে অবশ্যই এখানকার খোলা আকাশ, সবুজ পরিবেশ আপনার মনে আরও খুশি এনে দেবে। সেই সঙ্গে লাল গোলাপের তোড়া নিয়ে আপনি আপনার জীবন সঙ্গীকে প্রপোজও করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+