Travel: ডুয়ার্সের জঙ্গল তো অনেক ঘুরেছেন, এবার থেকে আসুন এই অফবিট লোকেশনে
গরমে জ্বলছে শরীর। এই সময় গরমের ছুটিতে ঠান্ডার জায়গায় যেতে ইচ্ছে করছে। কটা দিন ওয়ার্ক ফ্রম হোম নিয়ে যাঁরা উত্তরবঙ্গে কটা দিন কাটিয়ে আসবে ভাবছেন তাঁরা ইতিমধ্যেই হোমস্টে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন। উত্তরবঙ্গের তিন জেলায় ভোট শেষ হয়ে গিয়েছে।
বিশেষ করে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় ভোট শেষ হয়ে গিয়েছে। কাজেই এখন আর সেখানে যেতে কোনও সমস্যা নেই। কাজেই এই সুযোগে বেড়িয়ে আসুন ডুয়ার্সের এক অফবিট ডেস্টিনেশন পাশাখায়। পাশাখা একেবারে ভুটান সীমান্তের একটি জায়গা। চারিদিকে একেবারে ঝকঝকে মনোরম আবহাওয়া। তেমন গরমের দাপট নেই। নীল রঙের আকাশ।

পাহাড়, জঙ্গল আর চা বাগানের সহাবস্থান রয়েছে এখানে। পাশাখার বিশেষত্ব হল এখানে একদিকে ভারত আরেকদিকে ভুটান। রাস্তার এপার ওপাড়ের মতো। এখানে ডুয়ার্সের বাসিন্দারা শীতকালে পিকনিক করতে আসেন। সীমান্ত এলাকা বলে এখানকার রাস্তা ভীষণ সুন্দর। ভুটান পাহাড়কে পাশে রেখে ছুটবে গাড়ি। আবার চা বাগানেরও দেখা মিলবে রাস্তার ধারে। আলিপুরদুয়ারের একেবারে ভুটান সীমান্ত বর্তী এলাকা জয়গাঁর কাছেই পড়ে এই পাশাখা। যাঁরা লং ড্রাইভ পছন্দ করেন তাঁদের ভীষণ ভাল লাগবে এই পাশাখার সফর।
তবে এখানে থাকার জায়গা নেই। কাছাকাছি মাদারিহাটে রয়েছে অনেক রিসর্ট সেখানে থাকার ব্যবস্থা রয়েছে। এখানে কাছেই রয়েছে আরেকটি জায়গা মহুয়া। এই জায়গাটিও ভীষণ সুন্দর। একেবারে ভুটান পাহাড়ের নীচে রয়েছে এর অবস্থান। সামনে বিস্তৃত নদীর। এখন অবশ্য জল থাকে না নদীতে। তাই রিভার বেডে অনায়াসে নেমে যাওয়া যায়। কিন্তু বর্ষাকালে এই নদী বিধ্বংসী হয়ে ওঠে।
ভুটান সীমান্ত এলাকা বলে এখানে যেতে আগে থেকে অনুমতি নিতে হয়। রিভার বেডে গাড়ি নিয়েও ঘুরতে পারবেন। এখানে একসঙ্গে দুটি জায়গা ঘোরা হয়ে যাবে। যাঁরা একটু প্রকৃতির মধ্যে থাকতে চান তাঁদের কিন্তু ভীষণ ভালো লাগবে এই জায়গাটি। কাজেই আর দেরি না করে বেড়িয়ে পড়ুন এই অফবিট লোকেশনে।












Click it and Unblock the Notifications