Travel: উত্তরবঙ্গে যেতে ভয় পাচ্ছেন? চলে আসুন কলকাতার কাছেই পাহাড়-জঙ্গল-ঝরনায় ঘেরা এই জায়গায়
ওড়িশা মানেই কেবল পুরী-চিল্কা নয়। তার বাইরেও অনেক সুন্দর জায়গা রয়েছে। সেখানে গেলে উত্তরবঙ্গের থেকে দূরে আছেন মনে হবে না। চারিদিকে পাহাড় মনে করিয়ে দেবে সিকিমের কথা। শুধু তুষার শৃঙ্গ নেই এই যা।
জায়গাটির নাম মহেন্দ্রগিরি। ওড়িশার প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম সেরা জায়গা এই মহেন্দ্রগিরি। চারিদিকে সবুজ পাহাড়। তার সঙ্গে জলপ্রপাত। মাকাডাড়িয়া জলপ্রপাত। সবুজ পাহাড়ের গা বেয়ে সাদা ফেনার মতো তীব্র গতিতে নেমে আসে জল। বেশি কাছে যাওয়া যায় না এমনই তার তীব্রতা।

মহেন্দ্রগিরি পাহাড়ের গা বেয়ে নেমে আসা এই জলপ্রপাতটির মনে করিয়ে দেবে দুধসাগর জলপ্রপাতের কথা। দূর থেকে জলের ছিঁটে গিয়ে লাগবে গায়ে। কাছে যাওয়ার অনেক আগেই ঝরনার জলে সিক্ত হবে গা। অসাধারণ সৌন্দর্য সেই জায়গার। জলের তীব্রতা এতোটাই যে দূর থেকে শোনা যায় তার শব্দ।
এই ঝরনার কাছেই রয়েছে মহেন্দ্রতনয়া নদী। মহেন্দ্রগিরি পাহাড় থেকে নেমে আসছে নদীটি। কুলকুল শব্দে সেটি বয়ে চলেছে। নদীর পাড়ে অনেকক্ষণ বসে কাটিয়ে দেওয়া যায়। ওড়িশার দ্বিতীয় উচ্চতম শৃঙ্খ মহেন্দ্রগিরি। উচ্চতা ৫০০ ফুটের কাছাকাছি। উত্তরবঙ্গের নতো পাহাড়ের গা বেয়ে উঠে গিয়েছে রাস্তা। কুয়াশা থাকলে উত্তরবঙ্গের থেকে কোনও ফারাক মনে হবে না এখানে।

এই পাহাড়ের একেবারে উপর থেকে মনে হবে যেন স্বর্গে পৌঁছে গিয়েছি। এখান থেকে পাহাড়ের যে উপত্যকা দেখা যায় সেটি অসাধারণ। এই মহেন্দ্রগিরি পর্বতেই বনবাসে এসেছিলেন পাণ্ডবেরা। সেখানে একটি মন্দির রয়েছে। যেখানে নাকি কুন্তি পুজো করতেন। সেকারণে সেই মন্দিরটিকে বলা হয় কুন্তি মন্দির। কুন্তির মন্দিরের কাছেই রয়েছে যুধিষ্ঠিরের শিব মন্দির। প্রায় ৪০০ বছরের পুরোনো সেই মন্দির। রয়েছে ভীম মন্দিরও। এখানে আবার পরশুরামের উপাসনাস্থলও রয়েছে। সেখানে পরশুরােমর একটা বড় মূর্তি রয়েছে।












Click it and Unblock the Notifications