Travel: জানেন কি কলকাতার কাছেই রয়েছে চিরবসন্তের এক হিলস্টেশন, পুজোর ছুটিতে বেড়িয়ে আসুন এই অফবিট লোকেশনে
জাম্পুই হিলস। নামটার মধ্যেই রয়েছে একটা নতুননত্ব। সিকিমের ভয়াবহ বন্যা পরিস্থিতির পর বিপর্যস্ত উত্তরবঙ্গ। এখন যাঁরা ভাবছিলেন এবার সিকিম বা উত্তরবঙ্গের কোথায় বেড়াতে যাবেন তাঁদের কপালে চিন্তার ভাঁজ। কিন্তু কলকাতার কাছেই রয়েছে এমন এক হিলস্টেশন যেখানে গেলে মন ভরে যাবে। জাম্পাই হিলস সেইরকমই একটা জায়গা।
চিরবসন্তের দেশ বলা হয় জাম্পাই হিলসকে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০০ ফুট উচ্চতায় এর অবস্থান। এখানে পৌঁছতে হলে উত্তরবঙ্গে যাওয়ার প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ত্রিপুরাতেই রয়েছে এই জায়গা। একে ত্রিপুরার সর্বোচ্চ হিলস্টেশন বলা হয়। একদিকে মিরোরাম পাহাড় আরেকদিকে চট্টোগ্রামের সীমান্ত। অসাধারণ একটি জায়গা এই জাম্পাই হিলস।

এই জাম্পাই হিলস থেকে মিজোরাম খুবই কাছে। এখান থেকে মিজোরামের তরঙ্গায়িত হিলস অসাধারণ দেখায়। আবার বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা চট্টোগ্রামের পাহাড়ও দেখা যায় এখান থেকে। এখানে আশপাশের গ্রামগুলিও অসাধারণ। জাম্পুই পাহাড় থেকে সবচেয়ে কাছের বড় গ্রামটি হল ভাংমুন। এখানেই থাকার জায়গা রয়েছে। সরকারি গেস্টহাউস রয়েছে এখানে।
এই ভাংমুন থেকে সূর্যোদল এবং সূর্যাস্তের দৃশ্য অসাধারণ লাগে। এখানকার আরেকটি আকর্ষণ হল কমলােলবু। দার্জিলিংয়ের মতো এখানেও অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভরপুর কমলালেবু পাওয়া যায়। আবার নবেম্বর মাসে এখানে কমলালেবু উৎসব হয়ে থাকে। সেখানে নানা রকমের কমলালেবু তো বটেই সেখানকার জনজাতিদের নাচগানের আসরও বসে।

ত্রিপুরার উনকোটি তেকে ১০০ কিলোমিটার দূরে রয়েছে এই জায়গাটি। এখানে নানা বিরল প্রজাতির অর্কিডেরও দেখা মেলে। এই জম্পুই পাহাড়ে জনজাতিদের গ্রামগুলি অপূর্ব সুন্দর। আগরতলা থেকে এই জায়গার দূরত্ব ২২৫ কিলোমিটার। কাজেই আগরতলা থেকে আগে উনকোটি দেখে তারপরে জাম্পুই পাহাড় চলে আসলে সুবিধা হবে। কাজেই যদি এবার কোনও কারণে উত্তরবঙ্গের পাহাড়ে যাওয়া না হয় তাহলে তার পরিবর্তে এই চিরবসন্তে জাম্পুই পাহাড়ে চলে আসতে পারেন। একেবারে অফবিট একটা ডেস্টিনেশন।












Click it and Unblock the Notifications