Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

খুলে গেল ডুয়ার্সের জলদাপাড়া-চিলাপাতা, সাফারিতে বেশ কিছু পরিবর্তন আনছে বনদফতর

তিন মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে পর্যটকদের জন্য ফের খুলছে ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল। গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া সহ বিভিন্ন জঙ্গল প্রতি বছর জুন মাসের ১৬ তারিখ থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায়। মূলত বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজননের সময়।

আর সেই সময় যাতে জঙ্গলের ভেতর প্রবেশ করে কেউ তাদের উত্ত্যক্ত করতে না পারে সেই কারণে জঙ্গল এই তিন মাস বন্ধ রাখা হয়। শেষমেষ আগামীকাল অর্থাৎ ১৬ ই সেপ্টেম্বর থেকে ফের জঙ্গল সাফারির মজা উপভোগ করতে পারবেন পর্যটকরা। জঙ্গলের প্রবেশ পথ থেকে বিভিন্ন নজর মিনারের উদ্দেশ্যে ছুটবে পর্যটকদের হুডখোলা গাড়ি।

Dooars Forest

এদিকে তিন মাস জঙ্গল বন্ধ থাকার কারণে কিছুটা হলেও ব্যবসায় মন্দা দেখা যায় ডুয়ার্সে। হোটেল রিসোর্ট ব্যবসায়ীদের পাশাপাশি জঙ্গল সাফারির গাড়ির চালক, গাইডদেরও এই তিন মাস রোজগার কিছুটা হলেও কম হয়।
যদিও ডুয়ার্সের বিভিন্ন হোটেল, রিসোর্টে পর্যটকদের বুকিং আসতে শুরু করেছে। পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী এই মরশুমে ভালো ব্যাবসা হবে।

তবে এবারে ডুয়ার্সের জঙ্গলে ভ্রমণে খরচ বাড়তে পারে পর্যটকদের। কারণ জঙ্গল সাফারি এবং এন্ট্রি ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বনদফতর। দার্জিলিংয়ের সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, নেওড়াভ্যালি ফরেস্ট, গরুমারা অভয়ারণ্য, চাপড়ামারি, জলদাপাড়া টাইগার রিজার্ভ, বক্সা, কুলিক অভয়ারাণ্যে জঙ্গল সাফারি এবং এন্ট্রি ফি বাড়ানো হবে বলে জানা গিয়েছে।

Dooars Forest

সূত্রের খবর জলদাপাড়া, গরুমারা, নেওড়াভ্যালি জঙ্গলে প্রবেশ করতে এবার জন প্রতি ২০০ টাকা করে দিতে হবে। বক্সা এবং মহানন্দা টাইগার রিজার্ভের জন্য জন প্রতি দেড়সো টাকা দিতে হবে। এবং জলদা পাড়ায় হাতি সাফারির জন্য এবার থেকে ১০০০ টাকা করে দিতে হবে। গাইড চার্জও বাড়ানো হয়েছে। জলদাপাড়া এবং গরুমারায় গাইড চার্জ ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়েছে। কাজেই এবার জঙ্গল সাফারিতে মোটা টাকা খরচ করতে হবে পর্যটকদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+