Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RBI Money Museum: জানেন টাকার ইতিহাস? টাকা কীভাবে তৈরি হয়? সপ্তাহান্তের ছুটিতে চলে আসুন কলকাতার মানি মিউজিয়ামে

মেঘলা দিন। আকাশের মুখ ভার। এদিকে ছুটির বেলা। সারাদিন ঘরে বসে বিরক্ত হয়ে যাচ্ছেন। চলে আসুন কলকাতার এই জায়গায়। মানি মিউজিয়াম। রিজার্ভ ব্যাঙ্কের মানি মিউজিয়াম। আমাদের জীবনে যার জন্য লড়াই সেই টাকার উৎপত্তি ইতিহাস রয়েছে এই মিউজিয়ামে।

এখানে যেতে হলে বেশি দূরে কোথাও যেতে হবেও না একেবারে ঘরের কাছেই। অর্থাৎ কলকাতা শহরের মধ্যেই রয়েছে এই জায়গা। অনেকেই জানেন না সেই জায়গার কথা। পার্ক স্ট্রিটের জাদুঘর নয় এই মানি মিউজিয়াম রয়েছে ডালহৌসিতে। যােক গোটা শহর অফিস পাড়া নামেই জানে।

RBI Money Museum

Kailash Cave: কলকাতার কাছেই রয়েছে কয়েক কোটি বছরের পুরনো গুহা, দেখে আসুন মহাদেবের সেই বাসস্থান

ডালহৌসির ৮ নম্বর কাউন্সিল স্ট্রিটে লালদিঘির কাছেই রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের এই মানি মিউজিয়াম। মঙ্গলবার আর রবিবার বাদ দিয়ে সপ্তাহের সবকটি দিন খোলা থাকে এই মিউজিয়াম। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা। কাজেই শনিবারে অনায়াসেই বেড়িয়ে আসা যায় একেবারে অন্যধরনের এই মিউজিয়ামে।

বাড়ির ছোটদের নিয়ে গেল সবচেয়ে বেশি খুশি হবে তাঁরা। একটা শিক্ষামূলক ভ্রমণ হবে তাঁদের কাছে। ডিজিটাল মার্কেটের যুগে জিপে-ফোন পে-ইউপিয়াআই পেমেন্ট যেভাবে এগোচ্ছে তাতে আগামী প্রজন্মের কাছে হাতে গরম নোট খুব একটা সহজ লভ্য হবে না। কিন্তু ভারতের অর্থনীতি যে মুদ্রাকে কেন্দ্র করে সেই টাকার ইতিহাসটা জানা খুব প্রয়োজন। আমরা বড়রাও অনেকেই জানি না অনেক কিছু। আমাদের কাছেও অনেক কিছু জানার হবে।

RBI Money Museum

তিনটি ভাগে ভাগ করা হয়েেছ গোটা মিউজিয়ামকে। প্রথম ভাগে জানা যাবে টাকার উৎপত্তির ইতিহাস। কীভাবে ভারতের অর্থনীতির অংশ হয়ে উঠল টাকা। যাকে ভারতীয় মুদ্রা বলা হয়। বিনিময় প্রথা থেকে মূদ্রায় অর্থনীতির এগোমোর ইতিহাস রয়েছে এখানে। দ্বিতীয় ভাগে রয়েছে ভারতের অর্থনীতিতে সোনার কতটা গুরুত্ব। কীভাবে সোনা ভারতীয় অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে সব তথ্য রয়েছে এখানে।

শেষ এবং চতুর্থ ভাগে রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের ইতিহাস। কীভাবে তৈরি হল রিজার্ভ ব্যাঙ্ক। সময়ে সময়ে কীভাবে টাকার প্রিন্টিং বদলেেছ। কীভাবে িডজিটাল কারেন্সি প্রভাব বিস্তার করতে শুরু করেছে সবটাই রয়েছে শেষ পর্বে। এমনকী টাকা আগে কীভাবে মেশিনে ছাপানো হতো সেরকম একাধিক যন্ত্রও প্রদর্শম করা হয়েছে এই মিউজিয়ামে। এবং মিউজিয়ামের ভেতরে ঢুকলে বুঝতে পারবেন কীভাবে অত্যাধুনিক প্রযুক্তিতে মিউজিয়ামটি সাজানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+