Paparkheti: সবুজে ঘেরা ছোট্ট নিরিবিলি গ্রাম, অল্প ছুটিতে বেড়ানোর নতুন ঠিকানা পাপরখেতি

পাপরখেতি। নাম শুনলেই কেমন একটা অবাক লাগবে। পাপরখেতি সে আবার কেমন নাম। উত্তরবঙ্গের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। যার রূপ মুগ্ধ করে পর্যটকদের। যদিও খুব কম লোকেই সেখানে যান। নিরিবিলি শান্ত একটা জায়গা। খুব বেশি উঁচুতে নয়।

কাঞ্চনজঙ্ঘা দেখার মোহ নেই সেখানে ঠিকই কিন্তু রয়েছে এক নিষ্পাপ সরল সৌন্দর পবিত্রত। যার টানেই এক বার যাঁরা গিয়েছেন তাঁরা বারবার সেখানে ছুটে যান। শিলিগুড়ির কাছে গজোলডোবার রয়েছে এই এই ছোট্ট পাহাড়িগ্রাম পাপরখেতি। পাহাড়ের সবুজ হাতছানি দিয়ে ডাকবে। তার সঙ্গে পাহাড়ি ঝোরার কুলুকুলু বেগে বয়ে যাওয়া।

Paparkheti

গ্রামের পথে ঘুরতে ঘুতেই পেয়ে যাবেন চা-বাগান। একান্তে অবসর যাপনের আদর্শ জায়গা এটি। কোনও তাড়া নেই। নেই কোনও যান্ত্রিকতা। চেল নদীর গা ঘেসে উঠে গিয়েছে গরুবাথানের পাহাড়। বর্ষায় এই জায়গাটি আরও সুন্দর হয়ে ওঠে। পাহাড়ি পথে যেতেই অসাধারণ লাগবে। রংবেরংয়ের অর্কিড ভিড় করে থাকে প্রতিটি বাড়ির ব্যালকনিতে।

লাভা-রিশপ এখান থেকে খুব বেশি দূরে নয়। কাজেই এখানে থেকে অনায়াসে অনেকেই যেতে পারেন। পাথরখেতিতে উত্তরবঙ্গের অনেকেই পিকনিক করতে আসেন। কাছেই রয়েছে একটি বিশালাকৃতির পাথর খণ্ড। তার উপরে ছোট্ট একটি হনুমানজির মন্দির। পাহাড়ি লোকেরা বিশ্বাসভরে এখানে পুজো করতে আসেন। মন্দিরের ঠিক পিছন দিয়েই কুলকুল করে বয়ে চলেছে পাহাড়ি নদী। সেই নদীর পাড়ে অনেকক্ষণ বসে থাকা যায়।

Paparkheti

পাথরখেতি থেকে অসাধারণ দেখায় চেল নদী। পাপরখেতিতে এলে নিখাদ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন সকলে। বর্ষাকালে অসম্ভব সুন্দর দেখতে লাগে এখানে পাহাড়। বর্ষার জল পেয়ে আরও সবুজ হয়ে ওঠা পাহাড়। অসাধারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। যা মুগ্ধ করেবেই সকলকে। বর্ষায় নিরিবিলিতে কাটানোর একটা সেরা জায়গা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+