Latpanchar Darjeeling: ছবির মতো সুন্দর রাস্তায় বাইক রাইড, চলে আসুন দার্জিলিংয়ের কাছে এই রাস্তায়

Latpanchar Darjeeling: ২ দিনের ছুটিতেই বেড়িয়ে আসা যায় পাহাড়ে। শিলিগুড়ি থেকে মাত্র ঘণ্টা দেড়েকের মধ্যেই এখানে পৌঁছে যাওয়া যায়। জনপ্রিয় দুই পর্যটন কেন্দ্র সিটং এবং অহলদারা যাওয়ার রাস্তাতেই পড়ে এই জায়গা। নাম লাটপাঞ্চারক। একে বলা হয় হেভেন অব বার্ডস।

অসংখ্য নাম না জানা পাখির দেখা মেলে এখানে। বার্ড ওয়াচারদের প্যারাডাউস বললে ভুল হবে না। ছবির মতো সুন্দর এই জায়গাটি। পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম। এখানে পৌঁছতে খুব একটা বেশি দূরত্ব পার করতে হয় না। শিলিগুড়ি থেকে মাত্র ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরে রয়েছে এই পাহাড়ি গ্রাম।

Latpanchar Darjeeling

সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা ৪০০০ ফুট। পাহাড়ের খাঁজে খাঁজে বাড়িঘর। দূরে কাঞ্জনজঙ্ঘার হালকা রেখা দেখা যায়। হোমস্টের ঘরে বসেই দেখা যায় কাঞ্জনজঙ্ঘা। পরিষ্কার আকাশ হলে তো কথাই নেই। পর্যটকরা একে সুন্দরী লাটপাঞ্চার বলে থাকেন। ছোট্ট গ্রাম হলেও সৌন্দর্যের কিন্তু অফুরন্ত।

লাটপাঞ্চার গ্রামে ঢোকার মুখেই পরে একটি রক ক্লাইম্বিং সেন্টার। এখানে শিলিগুড়ি থেকেও রকক্লাইম্বিং করতে আসেন পড়ুয়ারা। বর্ষা ছাড়া সারা বছরই এখানে ছাত্রছাত্রীদের ভিড় থাকে। এই লাটপাঞ্চার থেকে কমলালেবুর গাছের ভিড় দেখা যায়। অক্টোবর মাসে গেলে অবশ্য সবুজ কমলালেবু দেখা যায়। নভেম্বর ধীরে ধীরে পাকতে শুরু করে। ডিসেম্বরে একেবারে পাকা কমলালেবুর দর্শন মেলে।

শিলিগুড়ি থেকে সেবক রোড ধরে কালিম্পং যাওয়ার পথে কালিঝোড়া থেকে বাম দিকে বেঁকে গেলেই মেলে লাটপাঞ্চারের রাস্তা। মহলদারা যাওয়া যায় এই পথে পরে লাটপাঞ্চার। এখানে সুন্দর একটি মনেস্ট্রি রয়েছে। েখান থেকে সিটং এবং যোগী ঘাট খুব কাছে। এখান থেকে ঘুরে নেওয়া যায় মহলদারা, চিমনি, কার্শিয়ং সহ একাধিক গ্রাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+