দার্জিলিং থেকে ফেরার পথে বৃষ্টি ভেজা জামুনি, মনে করিয়ে দেবে 'বরফি' ছবির কথা

দার্জিলিং থেকে ফেরার পথে বৃষ্টি ভেজা জামুনি, মনে করিয়ে দেবে 'বরফি' ছবির কথা

বর্ষা স্নাত পাহাড়। তার শোভাই আলাদা। এই বর্ষা স্নাত পাহাড় দেখতে অনেকেই ভালবাসেন। সেই টানেই ছুটে আসেন উত্তরবঙ্গে। দার্জিলিঙের কাছেই রয়েছে এমনই এক অজানা জায়গা যার নাম জামুনি। রঙ্গিত নদীর পাড়ে এই জামুিন মনে করিয়ে দেবে বরফি ছবির কথা। জনপ্রিয় বরফি ছবির শ্যুটিং হয়েছিল এই জামুনিতে। বর্ষায় ঘুরে আসতেই পারেন বরফি।

রঙ্গিতের পাড়ে জামুনি

রঙ্গিতের পাড়ে জামুনি

দার্জিিলং থেকে দূরত্ব খুব বেশি নয়। মাত্র ষোলো কিলোমিটার পথ। দার্জিলিং থেকে জামুনি যেতে খুব বেশি হলে এক ঘণ্টা সময় লাগে। ঝিরে ঝিরে বর্ষার মধ্যে পাহাড়ি পথ বেেয় উঠে গিয়েছে রাস্তা। দার্জিলিঙের থেকে নীচে জামুনি। কিন্তু তার শোভা অসাধারণ। একদিকে দার্জিলিং আরেক দিকে সিকিম। আর দুই রাজ্যকে জুড়েছে একটা লোহার পুল। এটাই জামুনি ব্রিজ। আর ব্রিজের নীচ দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী।

এই জামুনি চিনিয়ে দেবে বরফির প্রতিটা সিন

এই জামুনি চিনিয়ে দেবে বরফির প্রতিটা সিন

এই জামুনিতেই বরফি ছবির শ্যুিটং হয়েছিল। রঙ্গিত নদীর উপরের েলাহার ব্রিজে সারি সারি প্রার্থনার পতাকা লাগানো রয়েছে। এখানকার রাস্তা ঘাট সব কিছুই মনে করিয়ে দেবে বরফি ছবির কথা। গাড়ির চালকরা বলেদেন কোথায় কোন ছবির ছবির শ্যুটিং হয়েছিল। সেকারণে জামুনির আলাদা একটা আকর্ষণ রয়েছে।

কী কী দেখার আছে

কী কী দেখার আছে

জামুনির শোভাই আলাদা। তার মাধুর্য আলাদা। রঙ্গিত নদীর গায়েই রয়েছে জামুনি পার্ক। সেখানে রয়েছে শিবের শ্বেত পাথরের মূর্তি। সেটা দেখতে গেলে ৩০ টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। আর গাড়ি নিয়ে ঢুকতে গেলে একশো টাকা টিকিট দিতে হবে। পার্কের মধ্যেই রয়েছে একটা লেক। সেখানে সাঁতার কেটে বেরায় রাজহাঁস।মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে থাকলে মন ভাল হয়ে যায়। রঙ্গিতের জলে পা ভিজিয়ে নিতে পারেন।

কীভাবে যাবেন

কীভাবে যাবেন

জামুনি যেতে হলে গাড়িতে যেতে হবে দার্জিলিং থেকে। খুব বেশি দূরের রাস্তা নয়। গাড়িতে যাওয়াই ভাল। খুব বেশি পর্যটক ভিড় করে না। একটু অজানা জায়গা। ফাঁকায় ফাঁকায় ঘোরা যায় এখানে। থাকার বন্দোবস্ত তেমন নেই। দার্জিলিঙের কাছে পিঠের জায়গা বলেই সকলে ঘুরতে আসে। কয়েক ঘণ্টা জামুনিতে কাটিয়ে আবার ফিরে যাওয়া দার্জিলিঙে। ছোট্ট একটা ট্রিপ। বর্ষাকালে মন্দ হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+