আড়ম্বরের সঙ্গে নববর্ষ উদযাপন করতে চান তাহলে ঘুরে আসুন এই হিল স্টেশনগুলিতে
সামনেই আসছে বড়দিন, আর বছর ঘুরলেই আসবে নববর্ষ। নতুন বছরের অপেক্ষায় এখন থেকে মানুষ অধীর আগ্রহে রয়েছেন। কবে আসবে নতুন বছর। কারণ এই ২৫ ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অনেকের ছুটি থাকে। আর এই সময়েই অনেকেই ঘুরতে যেতে চান। তার ওপরে চলেছে বিয়ের মরসুম। এই সময়ে নবদম্পতিরা বাইরে ঘুরতেও যাবেন, হানিমুনের সুন্দর সময় কাটাবেন মনের মানুষের সঙ্গে। যদি আপনি নতুন বছরের ছুটিতে ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই ঘুরে আসুন এই অফবিট হিল স্টেশনগুলিতে। দেখুন কোথায় কোথায় আপনি ঘুরতে যাবেন।

তামিলনাড়ুর ইয়েলগিরি
তামিলনাড়ুর একটি সুন্দর পর্যটন কেন্দ্র হল ইয়েলগিরি। যারা ট্রেকিং করতে পছন্দ করেন তাঁরা অবশ্যই এখানে ঘুরে আসবেন। এখানে অনেকের গোলাপের বাগান রয়েছে। তাছারাও এখানে সুন্দর নানা রকমের ফুলের বাগানও রয়েছে। এখানকার মনোরম শোভা খুব সুন্দর। যা দেখার জন্য অনেক মানুষ এখানে ঘুরতে আসেন।

ইম্ফলের উখরুল
এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যে খুব সুন্দর, তা নিশ্চয়ই আপনারাও জানেন। তাছাড়াও এখানকার বিরল লিলি ফুলের গাছ খুব সুন্দর। যা দেখার জন্য অনেকেই এখানে আসেন। তাছাড়া এখানে নানারকম সমুদ্র সৈকত রয়েছে। এখানে বড়দিনের সময় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়।

উত্তরাখণ্ডের নকুচিয়াতাল
আপনি যদি নতুন বছরে হিল স্টেশনে ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই উত্তরাখণ্ডের নকুচিয়াতাল জায়গায় ঘুরে আসুন। এই সুন্দর জায়গায় আপনি অনেক ঘন ঘেরা জঙ্গল দেখতে পাবেন। এই জায়গাটি খুব সুন্দর, হয়ত এই জায়গাটি আগে আপনি স্বপ্নে দেখেছেন।

কেরলের পোনমুডি
বিরল উদ্ভিদ, প্রাণী জগতের পাশাপাশি ট্রাকিংয়ে জন্য এই জায়গাটি বিখ্যাত। বন্য অর্কিড থেকে বিরল প্রজাপতির আবাসস্থল এই পোনমুডি। এখানে যদি আপনি ঘুরতে যেতে চান নতুন বছরে, তাহলে অবশ্যই এখানে ঘুরে আসুন । এখানকার সৌন্দর্য অসাধারণ।

অন্ধ্রপ্রদেশের লাম্বাসিঙ্গি
অন্ধপ্রদেশের কাশ্মীর নামে পরিচিত লাম্বাসিঙ্গি। এটি দক্ষিণ ভারতের একমাত্র জায়গা। যেখানে শীতকালেও তুষারপাত হয়। লাম্বাসিঙ্গি অ্যাডভেঞ্চারকারীদের জন্য একটি বিশেষ জায়গা। যদি আপনার অ্যাডভেঞ্চার করার খুব শখ থাকে , তাহলে অবশ্যই একবার লাম্বাসিঙ্গিতে ঘুরে আসুন।

সিকিমের ইউকসোম
উচ্চ পর্বতমালার মধ্যে সিকিমের ইউকসোম একটি। প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে অবশ্যই সিকিমের এই জায়গাটিতে ঘুরে আসুন। এখানে গেলে অবশ্যই ভোরবেলা সূর্য ওঠা একবার হলেও দেখবেন।

হিমাচল প্রদেশের কল্পা
কল্পা, কিন্নরের নাম প্রায় সকলেই জানেন। এখানে সবুজ উপত্যকা, তুষার আবৃত্ত পর্বত রয়েছে। তাছাড়া ওইখানে সুন্দর আপেলের বাগান রয়েছে। এখানে গেলে আপনি সুন্দর সুন্দর গাছও দেখতে পাবেন। সেখানে আপনি আপনার সঙ্গিনীকে নিয়ে নতুন বছরটা কাটিয়ে আসতে পারেন। সেইসঙ্গে উপভোগ করে আসতে পারেন। সুন্দর মনোরম শোভাও উপভোগ করতে পারবেন।

কেরলের পেরুমেডু
মনোরম শোভা উপভোগ করতে চাইছেন তাহলে আর চিন্তা কি নববর্ষে ঘুরে আসুন কেরলের পেরুমেডুতে। এখানে চা, কফি, এলাচের বাগান রয়েছে। তাছাড়াও রয়েছে উদ্ভিদ থেকে বন্যপ্রাণী। যা হয়তো আপনি আগে কখনোও দেখেননি। আর এখানে ঘুরে এবং আপনার সঙ্গিনীকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী করে নিয়ে আসুন। হয়তো এখানে গেলে আপনার আর ফিরতে ইচ্ছা করবে না।

হিমাচল প্রদেশের গোসাইনি
সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটি। ন্যাশনাল পার্কের কাছাকাছি অবস্থিতই জায়গাটি। এখানে নানারকম সুন্দর সুন্দর ছোট ছোট পাহাড় রয়েছে। নববর্ষকে এখানে খুব সুন্দর ভাবে স্বাগত জানানো হয়। নানান রকম সাংস্কৃতিক উৎসবও করা হয়। সেই সময় এখানকার বাসিন্দারা উৎসবেও মেতে ওঠেন। যদি আপনি তাদের সঙ্গে শামিল হতে চান তাহলে ঘুরে আসুন এখানে।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications