ইউটিউবার আশিস চাঁচলানি সম্ভবত বিগ বসের বাড়িতে প্রবেশ করবেন
আশিস চাঁচলানি সম্ভবত বিগ বসের বাড়িতে প্রবেশ করবেন
বিগ বস–১৪ ক্রমশই দারুণ মজাদার হয়ে উঠছে। বাড়ির মধ্যে চার ফাইনালিস্ট ছাড়াও রয়েছেন আলি গনি ও নিক্কি তাম্বোলি, চ্যালেঞ্জার্স বিকাশ গুপ্তা, রাখি সাওয়ান্ত, আরশি খান, মনু পাঞ্জাবি, কাশ্মীরা শাহ এবং রাহুল মহাজন। বিগ বসের বাড়িতে এবার আরও মশলা যোগ হতে চলেছে। সোশ্যাল মিডিয়ার সেনসেশান আশিস চাঁচলানি সম্ভবত বিগ বসের বাড়িতে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিতে পারেন। আশিস তাঁর টুইটারের এক পোস্টে অন্তত এমনটাই ইঙ্গিত দিয়েছেন।

আশিস টুইটে লিখেছেন, 'বিগ বস আমি আসছি বেবি’। তিনি আরও লেখেন, 'দেখা হচ্ছে জানুয়ারিতে।’ ইউটিউবারের টুইট থেকে বোঝা যাচ্ছে যে তিনি আগামী বছরের জানুয়ারি মাসে তিনি বিগ বসের বাড়িতে ঢুকতে পারেন। তবে এটা এখনও নিশ্চিত নয় যে আশিস চাঁচলানির টুইট আদৌও সত্য নাকি নিছকই মজা তা জানা যায়নি এখনও। ফিল্মিবিটের এক রিপোর্ট অনুযায়ী, আশিসকে এর আগে বিগ বসে যোগ দেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব খারিজ করে দিয়ে বলেছিলেন, 'আমাকে ওই সময় পাওয়া যাবে না। আমার মনে হয়েছে বাড়ির নিয়ম বেশ কঠিন। আমি একটু বসি প্রকৃতির মানুষ এবং বাড়ি থেকে এতদিন দূরে থাকতে পারব না। জনপ্রিয়তার চেয়ে শান্তি ও স্থান গুরুত্বপূর্ণ।’
এর আগেও জনপ্রিয় ইউটিউবার ক্যারি মিনতির বিগ বসে ঢোকার কথা শোনা যাচ্ছিল। তবে ইউটিউবার এই গুজব খারিজ করে দিয়ে জানান যে তিনি বিগ বসে যাচ্ছেন না।
More From
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications